Wednesday, June 3, 2026

টালমাটাল পরিস্থিতি: ডলারের দর ঊর্ধ্বমুখী, রেকর্ড হারে পতন টাকার !

Date:

Share post:

বেশ কিছুদিন ধরেই আশঙ্কা বাড়ছিল এবার বাস্তবেই তা ঘটল। কমল টাকার দাম (The record fall in the rupee), সিঁদুরে মেঘ দেখছেন বিনিয়োগকারীরা! এ নিয়ে টানা ছ’টি সেশনে ডলারের নিরিখে টাকার দরে পতন হল। টাকার দর ডলারের নিরিখে ১৮ পয়সা কমে গিয়ে দাঁড়িয়েছে ৭৯.০৩ টাকায়। কী হবে? কাটছে না আশঙ্কার কালো মেঘ।

পরিস্থিতি বেশ জটিল। দেশে লাগাতার মুদ্রাস্ফীতির ( inflation)উদ্বেগের কারণে ডলারের বিপরীতে টাকার এই রেকর্ড পতন (The record fall in the rupee)। ডলারের বিপরীতে টাকার দরপতনের প্রভাব পড়ে সাধারণ মানুষ ও দেশের অর্থনীতিতে। টাকার দুর্বলতার কারণে বিদেশ থেকে আমদানিকৃত পণ্য আরও ব্যয়বহুল হয়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত হতে চলেছে দেশের অর্থনীতি। বেশ কিছুদিন ধরেই আশঙ্কা করা হচ্ছিল। সেই আশঙ্কাই শেষমেশ সত্যি হল। মার্কিন ডলারের নিরিখে টাকার দর আরও একবার নিম্নমুখী। বুধবার প্রতি ডলারের নিরিখে টাকার দর হয়েছে ৭৯ টাকা। টাকার দর ডলারের নিরিখে ১৮ পয়সা কমে গিয়ে দাঁড়িয়েছে ৭৯.০৩ টাকায়। এক্ষেত্রে প্রথমেই যে কারণটি উঠে আসে, সেটি হল রাশিয়ার ওপর একাধিক নিষেধাজ্ঞা। সূত্রের খবর, ইউক্রেনে সামরিক অভিযানের পর বিশ্বের বাজারে রাশিয়াকে কোণঠাসা করতে উঠে পড়ে লেগেছে আমেরিকাসহ পশ্চিমি দেশগুলো। রাশিয়ার ওপর একাধিক নিষেধাজ্ঞা জারি করায় তার প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাজারে। এর ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দামও বাড়তে থাকে। পাশাপাশি ভারতের বাজারে আইএফএফ বা ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টর (Foreign Institution Investor)-গুলির ক্রমাগত বিক্রি টাকার ওপর চাপ বাড়াতে শুরু করেছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ভারতের মুদ্রার ধারাবাহিক পতনের অন্যতম কারণ অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি। আন্তর্জাতিক বাজারে ক্রমাগত অপরিশোধিত তেলের দাম বাড়ছে। এশিয়া মহাদেশে তেলের দাম প্রায় এক শতাংশ বেড়েছে। গত সপ্তাহ থেকে আন্তর্জাতিক বাজারে তেলের দাম হু-হু করে বাড়তে শুরু করেছে। মঙ্গলবার নতুন করে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১.০৮ ডলার বৃ্দ্ধি পেয়েছে। এই পরিস্থিতির ফলে প্রভাব পড়েছে টাকার দরে।



Related articles

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...