Saturday, June 27, 2026

পেট্রোল পাম্পে আটক ট্রাক, মিলল ১০ হাজার বোতল ফেনসিডিল!

Date:

Share post:

১০০টি পেটিতে দশ হাজার বোতল ফেনসিডিল বাজেয়াপ্ত করল এসটিএফ এবং অন্ডাল থানার পুলিশ। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিনজনকে। অন্ডালের দু নম্বর জাতীয় সড়কের ভাদুর মোড়ে একটি পেট্রোল পাম্পে তেল ভরার সময় ধরা পড়ে এই ট্রাকটি।

একটি বড় ট্রাকে অন্যান্য জিনিসপত্রের সঙ্গে এই ফেনসিডিল পাচার হচ্ছিল। এস টিএফ-এর কাছে এই খবর আগে থেকেই ছিল। তারা অন্ডাল থানার পুলিশকে নিয়ে অভিযান চালায়। জানা গিয়েছে, উত্তরপ্রদেশের আগ্রা থেকে বনগাঁ হয়ে বাংলাদেশে পাচার হওয়ার কথা ছিল এই ফেনসিডিলের। ইতিমধ্যেই এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত শুরু করেছে অন্ডাল থানার পুলিশ।

আরও পড়ুন:২৭ বছর একটিও ছুটি নেননি! বিপুল টাকায় পুরস্কৃত নিষ্ঠাবান কর্মী

 

 

Related articles

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...