Saturday, June 20, 2026

ফের মিঠুনকে আনছে বিজেপি, প্রার্থী উত্তর কলকাতায়?

Date:

Share post:

ঢাক ঢোল পিটিয়ে ব্রিগেডের মঞ্চে মোদির উপস্থিতিতে বিজেপিতে(BJP) যোগ দিয়েছিলেন মিঠুন চক্রবর্তী(Mithun Chakraborty)। যদিও গো-হারা হারের পর রাজনীতিতে আর টিকি দেখা যায়নি মিঠুনের। তবে ফের বঙ্গ রাজনীতিতে আগমণ হতে চলেছে মিঠুনের। শুধু তাই নয়, বিজেপি সূত্রের খবর, আগামী লোকসভা নির্বাচনে(Loksabha election) উত্তর কলকাতা থেকে প্রার্থী করা হবে তাঁকে। তাই এখন থেকেই রাজ্য রাজনীতিতে মিঠুনকে সক্রিয় করতে চাইছে গেরুয়া শিবির।

বিজেপি সূত্রে জানা যাচ্ছে, আগামী মঙ্গলবার কলকাতায় আসতে পারেন মিঠুন চক্রবর্তী। যেতে পারেন বিজেপির রাজ্য সদর দপ্তরে। আর সেখানে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে দেখা হতে পারে ‘ফাটাকেষ্ট’র। এদিন মিঠুন চক্রবর্তীর কলকাতায় আসার খবর জানান খোদ সুকান্তই। আর তারপর থেকে তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। এপ্রসঙ্গে, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “মিঠুনদার সঙ্গে কাল বা পরশু দলীয় কার্যালয়ে দেখা হবে আমার। মিঠুন আসবেন বলেছেন। কলকাতায় ঢুকছেন উনি। শরীর-স্বাস্থ্য ভাল থাকলে দলীয় কার্যালয়ে আসবেন। পরশু বিকেলে দেখা হচ্ছে ওঁর সঙ্গে।”

২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে রাজ্য বিজেপিতে মিঠুন চক্রবর্তীর ফের আগমন প্রসঙ্গে বঙ্গ রাজনীতিতে যখন জল্পনা শুরু হয়েছে, ঠিক সেই সময় বিজেপি সূত্রে জানা যাচ্ছে, উত্তর কলকাতার কেন্দ্রে মিঠুন চক্রবর্তীকে প্রার্থী করার পরিকল্পনা নিয়েছে বিজেপি। আর সেই লক্ষ্যেই এখন থেকেই দলে মিঠুনকে সক্রিয় করতে তৎপর হয়ে উঠেছে গেরুয়া শিবির।

আরও পড়ুন- জম্মুতে নিরাপত্তাবাহিনীর হাতে গ্রেফতার জঙ্গি বিজেপি আইটি সেলের প্রাক্তন প্রধান

 

 

Related articles

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...