Sunday, June 14, 2026

Maldah: উল্টো রথ আর ঈদ উৎসবকে মাথায় রেখে আলোচনায় জেলা প্রশাসন

Date:

Share post:

সামনেই উৎসবের মরসুম, ধর্মীয় শান্তি বজায় রেখে সুষ্ঠু ভাবে অনুষ্ঠান পরিচালনা করতে তৎপর মালদহ জেলা প্রশাসন। আগামী শনিবার রথযাত্রা (Rathayatra) ও পরের দিন অর্থাৎ রবিবার ঈদ (Eid)-এর কথা মাথায় রেখেই মালদহ (Maldah) জেলা প্রশাসনিক ভবনে জেলা প্রশাসনের তরফে হয়ে গেল এক আলোচনা সভা। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন মালদহ জেলা শাসক নীতিন সিংহানিয়া,পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, অতিরিক্ত জেলাশাসক বৈভব চৌধুরী, সদর মহকুমা শাসক সুরেশচন্দ্র রানো, ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার। এছাড়াও ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, দুই বিধায়ক সমর মুখার্জি, আব্দুল রহিম বক্সী সহ বিভিন্ন ব্লকের ইমামরা।

এই বিষয়ে মালদহ জেলাশাসক নীতিন সিংহানিয়া জানান যে আগামী যে দুইদিন রথযাত্রা ও পরের দিন ঈদ উপলক্ষে জেলা প্রশাসনিক ভবনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আসন্ন দুই অনুষ্ঠান ঘিরে যাতে কোনরকম সমস্যা না হয় সেই নিয়ে এদিন আলোচনা হয়। এই প্রসঙ্গে বিধায়ক আব্দুল রহিম বক্সী জানান যে আগামী শনিবার ও রবিবার বাঙালির দুই সম্প্রদায়ের মানুষের অনুষ্ঠান। তাই সবকিছু সঠিক ভাবে পরিচালনা করতে জেলা প্রসাশনের তরফে সমস্ত ব্যবস্থা করা হয়েছে। ধর্ম যার যার, উৎসব সবার – এই ভাবনাকে মাথায় নিয়েই খুশির দিনগুলোতে যাতে সমস্যা না হয় তার জন্য সজাগ দৃষ্টি দেওয়া হয়েছে।


Related articles

পরীক্ষার দিন দেরিতে ট্রেন! বিক্ষোভের জেরে রণক্ষেত্র পাটলিপুত্র

এদিকে বুলেট ট্রেনের স্বপ্ন, অন্যদিকে যুবসমাজের স্বপ্ন থাকছে অধরা! পরীক্ষা শুরু আর কিছুক্ষনের মধ্যেই। রবিবার সকালে সঠিক সময়ে...

রবিবারের সকালে দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন! একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ 

ছুটির সকালে ঘুম ভাঙ্গার আগেই রাজধানীতে ভয়াবহ অগ্নিকাণ্ড। দিল্লির কালকাজী-গোবিন্দপুর ফ্লাইওভারের পাশেই একটি রেস্টুরেন্টে একের পর এক এলপিজি...

অভিষেকের হাত থেকে ক্ষমতা কেড়ে নিন মমতা, ফেসবুক লাইভে মন্তব্য পার্থর!

ভোটে ভরাডুবির পর যখন তৃণমূল কংগ্রেসে (TMC) ভাঙ্গনের ছবি ধরা পড়ছে ঠিক তখনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) হাত...

আজই ইরানের সঙ্গে শান্তি চুক্তি আমেরিকার! বড় ঘোষণা ট্রাম্পের 

পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতি কি এবার অতীত হতে চলেছে? বারুদের গন্ধ ভুলে স্বাভাবিক ছন্দে চলবে হরমুজ Strait of...