Friday, June 19, 2026

প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যর বাড়িতে সিবিআই

Date:

Share post:

প্রাথমিক শিক্ষক নিয়োগের (Primary TET) ক্ষেত্রে দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)। এবার শহর কলকাতা জুড়ে আজ সিবিআই এর তল্লাশি অভিযান। এবার প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যর (Manik Bhattacharya) বাড়িতে পৌঁছল সিবিআই। জানা যায় আজ তাঁর যাদবপুরের (Jadavpur) দুটি বাড়িতে হানা দেয় সিবিআই। পাশাপাশি প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসেও তল্লাশি চালান হয় বলে জানা যায়।

টেট দুর্নীতি মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতির বাড়িতে পৌঁছে গেল ১০ প্রতিনিধির সিবিআই টিম। বৃহস্পতিবার সকাল থেকেই টেট-দুর্নীতি মামলার অভিযোগের তদন্তে সিবিআইয়ের ৫০-৬০ জনের দল ম্যারাথন তল্লাশি অভিযান শুরু করেছে শহর জুড়ে। প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিব রত্না চক্রবর্তী বাগচীর (Ratna Chakraborty Bagchi) বাড়িতেও তল্লাশি চালায় সিবিআই। উল্লেখ্য প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে যে মামলা করা হয়েছে, তার শুনানিতে কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেয়। আদালত নির্দেশে আরও জানিয়েছিল যে, প্রয়োজনে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই। আদালতের নির্দেশ মেনেই সিবিআই দফতরে হাজির হয়েছিলেন মানিক ভট্টাচার্য । গত ২১ জুন টেট দুর্নীতি মামলার অভিযোগে শুনানি চলাকালীন দু’সপ্তাহের মধ্যে মানিক ভট্টাচার্যকে তাঁর পরিবারের সম্পত্তির হিসাব দিতে নির্দেশ দেয় হাইকোর্ট। সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যান মানিক ভট্টাচার্য। এখন সেই মামলার শুনানি চলছে ডিভিশন বেঞ্চে। তাঁর মাঝেই আজ সিবিআই-এর তল্লাশি অভিযান। কলকাতার মোট ৬টি জায়গায় অভিযান চলছে বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর।


Related articles

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...

জেনে নিন আজকের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শুক্রবার (১৯ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন...

কেমন আছেন মেসির বাবা, বিবৃতি দিল পরিবার

মাঠে একের পর এক সাফল্যের মুহূর্ত উপহার দিলেও ব্যক্তিগত জীবনে কঠিন সময়ের মুখোমুখি লিওনেল মেসি (Lionel Messi)। সম্প্রতি...

চরম হতাশা-মানসিক অবসাদ!পরীক্ষার তিন দিন আগেও আত্মঘাতী নিট পরীক্ষার্থী

আগামী ২১ জুন অনুষ্ঠিত হতে চলেছে নিট-ইউজি পরীক্ষার রি-টেস্ট। এই পরীক্ষা শুরু হওয়ার আগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে...