Wednesday, June 24, 2026

শুভেন্দু অধিকারীর কনভয়ে দুর্ঘটনা, লরির ধাক্কায় ভাঙল গাড়ির লুকিং গ্লাস

Date:

Share post:

ফের দুর্ঘটনার(Accedent) কবলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারির(Shuvendu Adhikari) কনভয়। সোমবার রাত ১১ টা নাগাদ কালিকাপুর(Kalikapur) এলাকায় শুভেন্দুর কনভয়ে থাকা একটি পুলিশের গাড়িতে ধাক্কা মারে একটি লরি। যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর না থাকলেও ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়িটি। বেপরোয়াভাবে গাড়ি চালানোর অভিযোগে লরির ড্রাইভারকে আটক করেছে সার্ভে পার্ক(Sarvey park) থানার পুলিশ। পাশাপাশি আটক করা হয়েছে লরিটিকেও।

জানা গিয়েছে, সোমবার রাতে কালিকাপুর থেকে কলকাতা বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন শুভেন্দু অধিকারী। তখন কনভয়ের পিছনের দিকে থাকা একটি পুলিশের গাড়িতে পাশাপাশি ধাক্কা মারে একটি লরি। ঘটনার পুলিশের গাড়ির লুকিং গ্লাসটি ভেঙে যায়। এরপর কনভয়ে থাকা নিরাপত্তারক্ষীরা আটক করে লরিটিকে। সার্ভে পার্ক থানার পুলিশও আসে ঘটনাস্থলে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, লরিটির চালক মদ্যপ অবস্থায় ছিলেন। লরির চালক রাম নারায়ণ রামকে গ্রেফতার করেছে পুলিশ।

উল্লেখ্য, চলতি মাসের শুরুতেই আরও একবার দুর্ঘটনার মুখে পড়েছিল শুভেন্দু অধিকারীর কনভয়। ১ জুলাই কাঁথি থেকে তমলুক যাওয়ার পথে মারিশদার কাছে দুর্ঘটনা ঘটে। তবে বিরোধী দলনেতার গাড়িতে ধাক্কা লাগেনি। কনভয়ের যে গাড়িটিতে সেনা-বাহিনীর জওয়ানরা ছিলেন, সেই গাড়িটি ধাক্কা মারে একটি ট্রাকে।


Related articles

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...