Saturday, April 4, 2026

Corona Update:একটু হলেও স্বস্তি! নিম্নমুখী দেশের পজিটিভিটি রেট

Date:

Share post:

করোনা (Corona)নিয়ে নিশ্চিন্ত হওয়ার কোনও উপায় নেই। তারই মাঝে সামান্য স্বস্তি, টানা চারদিন ১৮ হাজারের উপরে থাকার পর দৈনিক আক্রান্তের সংখ্যা পরপর দু’দিন থাকল ১৬ হাজারের ঘরে। যদিও সক্রিয় রোগীর (Active Case) সংখ্যা নিয়ে এখনই উদ্বেগ কাটছে না। করোনার দৈনিক আক্রান্তের পাশাপাশি সুস্থতার হারও খানিকটা স্বস্তির।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য ও পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Corona) আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৬১৫ জন। যা কমবেশি আগের দিনের মতোই। বর্তমানে দেশে করোনার অ্যাকটিভ কেস ১ লক্ষ ৩১ হাজার ৪৩ জন।পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৯ লক্ষ ৯৬ হাজার ৪২৭ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ১৩ হাজার ২৬৫ জন। সুস্থতার হার দাঁড়িয়েছে ৯৮.৫০ শতাংশ।সবচেয়ে বেশি সংক্রমিত রাজ্যগুলির মধ্যে রয়েছে কেরল, তামিলনাড়ু, কর্ণাটক, মহারাষ্ট্র এবং বাংলা।

বাংলায় কমছে না করোনা উদ্বেগ। সোমবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী রাজ্যে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২০ লক্ষ ৫৩ হাজার ৬২৬। মোট মৃত্যু হয়েছে জনের ২১ হাজার ২৪৬। করোনাকে হারিয়ে একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৯৬৭ জন। রাজ্যে পজিটিভিটি রেট ২১.২৯ শতাংশ। রবিবারের হিসেব অনুযায়ী রাজ্যে একদিনে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৬২ জন। মৃতের সংখ্যা ৪। গতকাল পজিটিভিটি রেট ছিল ১৭.৩৬ শতাংশের কাছে।এদিকে স্বাস্থ্য দফতরের দৈনিক পরিসংখ্যানে দেখা যাচ্ছে রাজ্যে হুহু করে বাড়ছে দৈনিক সংক্রমণ। মে মাসে যেখানে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ১৪৫। সেখানে জুন মাসে আক্রান্ত ১০ হাজার ২০ জন। অর্থাৎ প্রায় ৯ গুণ। আর জুলাইয়ের প্রথম ১০ দিনেই আক্রান্তের সংখ্যা ২২ হাজার পেরিয়ে গেছে। করোনার সংক্রমণ রুখতে বুস্টার ডোজে জোর দিচ্ছে কেন্দ্র। ইতিমধ্যেই দেশে ১৯৯ কোটি করোনা ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে বলে স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর।


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...