Friday, April 3, 2026

রেলের উচ্ছেদের চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ চুঁচুড়ায়, তৃণমূল বিধায়কের নেতৃত্ব মিছিল

Date:

Share post:

রেলের উচ্ছেদের চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ চুঁচুড়ায়। দীর্ঘ ৬০-৭০ বছর ধরে ব্যান্ডেল আমবাগান রেল কলোনি এলাকায় বসবাস করছে বেশ কয়েকশো পরিবার। কিন্তু অভিযোগ গত কয়েক মাস আগে রেলের পক্ষ থেকে এই সমস্ত বসবাসকারী মানুষদের বাড়ি বাড়ি গিয়ে উচ্ছেদের নোটিশ দিয়েছে। ১৫ জুলাই-এর মধ্য তাঁদের ঘর ছেড়ে দেবার কথা নোটিশে বলা হয়েছে। এই নিয়ে কয়েক মাস ধরে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে এই সমস্ত অসহায় মানুষদের পুনর্বাসনের জন্য আন্দোলন চলছে। ইতিপূর্বে বেশ কয়েকবার বিধায়ক অসিত মজুমদার (Asit Majumdar) রেল কর্তৃপক্ষের কাছে চিঠি লিখে অনুরোধ করেছেন এখানে বসবাসকারীদের যথাযথ পুনর্বাসন দিয়ে তবে যেন তাদের সরানো হয়। কিন্তু রেলের পক্ষ থেকে শুক্রবারই তাদের ঘর ছেড়ে যাওয়ার কথা বলা হয়। এই নিয়ে বৃহস্পতিবার সকাল থেকে ব্যান্ডেল আমবাগান কলোনি এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দেয়। এদিন সকালে সেই উচ্ছেদের নোটিশ ছিড়ে ফেলে ঝাঁটা হাতে বিধায়কের নেতৃত্বে মিছিল হয়। রেলের ভারপ্রাপ্ত আধিকারিকের হাতে গোলাপ ফুল দিয়ে বিধায়ক আবেদন করেন যেন তাদের উচ্ছেদের আগে পুনর্বাসন দেওয়া হয়।

পরে বিধায়ক অসিত মজুমদার জানান, “আজ আবার এসেছিলাম এবং রেলের আধিকারিকের হাতে গোলাপ ফুল দিয়ে তাঁদের কাছে অনুরোধ করলাম বন্ধুত্বের হাত বাড়ালাম যাতে তাদের উচ্ছেদ করার আগে প্রয়োজনীয় পুনর্বাসন দেওয়া হয়। পুনর্বাসন ছাড়া আম ব্যান্ডেল আম বাগান এলাকার রেলের জমিতে বসবাসকারী কোন মানুষকেই উচ্ছেদ করা যাবে না। এবং যদি উচ্ছেদ হয় তার বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু হবে।“ অন্যদিকে রেলের পক্ষ থেকে বলা হয়েছে আইনের যে ব্যবস্থা আছে এবং কোর্টের অর্ডার অনুযায়ী রেল এই নোটিশ দিয়েছে।

আরও পড়ুন- ব্রিটিশ শাসনেও এমন পরাধীনতা ছিল না, রাষ্ট্রপতিকে অবহেলা, “অসংসদীয়” শব্দ বিতর্কে তোপ অভিষেকের

Related articles

কালিয়াচকের ঘটনায় উস্কানির অভিযোগে গ্রেফতার মিম নেতা – আইনজীবী মোফাক্কেরুল !

রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে মালদহের কালিয়াচকে বিক্ষোভের (Maldah Kaliachak Incident) ঘটনায় উস্কানির অভিযোগে...

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...