Wednesday, June 24, 2026

Metro: তৈরি হল ইতিহাস, যাত্রী নিয়ে গড়াল শিয়ালদা মেট্রোর চাকা, সকাল থেকেই ভিড় স্টেশনে

Date:

Share post:

উদ্বোধন আগেই হয়েছিল, এবার বহু প্রতীক্ষিত যাত্রী পরিষেবা শুরু হল। আজ থেকে শিয়ালদা মেট্রো (Sealdah Metro)  স্টেশনে শুরু হল যাত্রী পরিষেবা (Passenger service)। সকাল ৬টা ৫৫ মিনিটে ছাড়ল প্রথম মেট্রো। মেট্রো পরিষেবা চালু হওয়াকে কেন্দ্র করে যাত্রীদের মধ্যে উন্মাদনা।

অবশেষে চালু শিয়ালদহ মেট্রো পরিষেবা। উদ্বোধনের দুদিন পর আজ থেকে যাত্রী নিয়ে গন্তব্যে ছুটল শিয়ালদহ- সেক্টর ফাইভ রুটের এসি রেক। শিয়ালদহ স্টেশন থেকে সল্টলেক সেক্টর ফাইভের মধ্যে দিনে ১০০ টি মেট্রো পরিষেবা পাওয়া যাবে। ৫০ টি মেট্রো চলবে শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত এবং ৫০ টি চলবে সেক্টর ফাইভ থেকে শিয়ালহদ মেট্রো স্টেশন পর্যন্ত। তবে রবিবার কোনও মেট্রো চলবে না। রবিবার সম্পূর্ণ বন্ধ থাকবে পরিষেবা। একনজরে দেখে নিন এই নয়া রুটের মেট্রোর সূচী:

শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা:

সকাল ৬ টা ৫৫ মিনিট থেকে ৮ টা ৫৫ মিনিট পর্যন্ত ২০ মিনিট অন্তর মেট্রো পরিষেবা পাওয়া যাবে।

সকাল ৮ টা ৫৫ মিনিট থেকে বেলা ১০ টা ৫৫ মিনিট পর্যন্ত ১৫ মিনিট অন্তর মেট্রো পরিষেবা পাওয়া যাবে।

বেলা ১০ টা ৫৫ মিনিট থেকে বিকেল ৪ টে ৫৫ মিনিট পর্যন্ত ২০ মিনিট অন্তর মেট্রো পরিষেবা মিলবে।

বিকেল ৪ টে ৫৫ মিনিট থেকে সন্ধে ৭ টা ৫৫ মিনিট পর্যন্ত ১৫ মিনিট অন্তর মেট্রো পরিষেবা পাওয়া যাবে।

সন্ধে ৭ টা ৫৫ মিনিট থেকে রাত ৯ টা ৩৫ মিনিট পর্যন্ত ২০ মিনিট অন্তর মিলবে মেট্রো রেল পরিষেবা।

সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত মেট্রো পরিষেবা:

সকাল ৭ টা থেকে ৯ টা পর্যন্ত ২০ মিনিট অন্তর মেট্রো রেল পরিষেবা পাওয়া যাবে।

সকাল ৯ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত অফিস টাইমে ১৫ মিনিট অন্তর মেট্রো পরিষেবা পাওয়া যাবে।

বেলা ১১ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ২০ মিনিট অন্তর মেট্রো পরিষেবা পাওয়া যাবে।

বিকেল ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত ১৫ মিনিট অন্তর থাকছে মেট্রো।

রাত ৮ টা থেকে রাত ৯ টা ৪০ মিনিট পর্যন্ত ২০ মিনিট অন্তর মিলবে মেট্রো রেল পরিষেবা।


Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...