Saturday, April 4, 2026

২০৩০-এর মধ্যে ২০ শতাংশ অপ্রচলিত বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা বাংলার

Date:

Share post:

কার্বন নির্গমণ কমাতে বিকল্প বিদ্যুতের(renewable energy) ব্যবহার বৃদ্ধির পক্ষে সওয়াল করলেন রাজ্যের অপ্রচলিত শক্তি দফতরের সচিব নন্দিনী চক্রবর্তী। শুক্রবার বণিকসভা ইন্ডিয়ান চেম্বারের সভায় উপস্থিত হয়েছিলেন রাজ্যের বিদ্যুৎ সচিব এস সুরেশ কুমার(Suresh Kumar) ও নন্দিনী চক্রবর্তী(Nandini Chakravorty)। এখানেই রাজ্যের অপ্রচলিত শক্তি দফতরের সচিব নন্দিনী চক্রবর্তী জানান, ২০৩০-এর মধ্যে রাজ্যে ২০ শতাংশ অপ্রচলিত বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। একইসঙ্গে তিনি জানান, বর্তমানে মোট ৫ শতাংশ বিকল্প বিদ্যুৎ উৎপাদিত হয় রাজ্যে।

জলবায়ু পরিবর্তন সমস্যা গোটা বিশ্বে অত্যন্ত গুরুতর একটি বিষয়। আর এই ইস্যুটিকে রাজ্য সরকার অত্যন্ত গুরুত্ব সহকারে নজর দিচ্ছে। আর এই বিষয়টিই শুক্রবার ইন্ডিয়ান চেম্বারের সভায় প্রকাশ্যে আনলেন রাজ্যের অপ্রচলিত শক্তি দফতরের সচিব নন্দিনী চক্রবর্তী। তিনি জানান, কার্বন নির্গমণের মতো গুরুতর সমস্যাকে নজরে রেখে বড় লক্ষ্যমাত্রা নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। ২০৩০ সালের মধ্যে রাজ্যের লক্ষ্য মোট ব্যবহৃত বিদ্যুতের ২০ শতাংশ অপ্রচলিত মাধ্যম থেকে বিদ্যুৎ উৎপাদন। এ প্রসঙ্গে তিনি আরও জানান, রাজ্যের ১,৯৫৪ টি স্কুলের ছাদে সৌর প্যানেল স্থাপন করা হয়েছে এবং তালিকায় আরও ১,৮৯০টি স্কুল যুক্ত করার জন্য কাজ চলছে। একই সঙ্গে নন্দিনী বলেন, “এই উদ্যোগ শুধুমাত্র কার্বন নিঃসরণ কমাতে সাহায্য করবে না, বরং এই উদ্যোগ দীর্ঘমেয়াদি উন্নয়নের লক্ষ্যেও অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমরা অপ্রচলিত বিদ্যুত টেক্সটাইল, হর্টিকালচার এবং কৃষি খাতে বেশি করে ব্যবহার করতে চাই।” পাশাপাশি রাজ্যের বিদ্যুৎ সচিব এস সুরেশ কুমার বলেন, একটি উন্নততর ভবিষ্যতের লক্ষ্যে আমাদের কার্বন নিঃসরণ কমাতে হবে। তবে এর জন্য প্রচুর বিনিয়োগ প্রয়োজন।


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...