Friday, June 19, 2026

না জানিয়ে ছুটি নেওয়া যাবে না, সরকারি কর্মচারীদের নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্যের

Date:

Share post:

সরকারি চাকরি (Government Job) মানেই নিয়ম না মেনে অফিস করার ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার (Government of West Bengal)। এবার থেকে আর না জানিয়ে সরকারি কর্মচারীরা ছুটি নিতে পারবেন না, স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee। আর দেরি করে অফিস আসা বা কাজ শেষ না করে তাড়াতাড়ি ফিরে যাওয়া বরদাস্ত করা হবে না। সরকারি অফিসে ওয়ার্ক কালচারকে উন্নত করতে কড়া হলেন মুখ্যমন্ত্রী (CM)।

কিন্তু এমন কী ঘটনা ঘটল যার কারণে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হল রাজ্য সরকার? জানা গেছে বিভিন্ন দফতরের কর্মীরা যখন তখন ছুটি নিয়ে নেন বা না জানিয়েই দেরি করে আসেন। ফলে একদিকে যেমন কাজের গতি ধীর হয়ে যায় আবার অন্যদিকে কাজ পিছিয়েও যায়। অনেক ক্ষেত্রেই মানুষ কোন পরিষেবা নিতে এসে ফিরে গেছেন এমনও হয়েছে। আর সাধারণ মানুষের কাজের জন্য কোনও গাফিলতি করা একেবারেই না-পসন্দ মুখ্যমন্ত্রীর। তাই সরকারের তরফ থেকে কর্মীদের জন্য একটি নির্দেশিকা দেওয়া হয়েছে। ঠিক কী বলা হয়েছে ?

ছুটি নিলে আগে থেকে জানাতে হবে। মঞ্জুর হলে তবেই মিলবে ছুটি, নচেৎ নয়

হঠাৎ করে ছুটি নিয়ে নেওয়া যাবে না, সঠিক কারণ জানাতে হবে

যদি জরুরি কারণ থাকে তাহলে তা ইমেল মারফত বা হোয়াটস অ্যাপ মারফত জানাতে হবে

না জানিয়ে ছুটি নিলে বা না জানিয়ে দেরি করে এলে ছুটি বাতিল হয়ে যাবে

দেরি করে এলেই লেট মার্ক করা হবে।

সরকারি অফিস মানেই নিজের ইচ্ছেমত কাজ করা যাবে এই ভাবনাকেও বদলাতে চাইছে সরকার। তাই আগেকার নিয়ম সব বদলে দেওয়া হচ্ছে। এই নির্দেশিকা প্রকাশ্যে আসতেই সাধারণ মানুষ সমর্থন জানিয়েছেন মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তকে।


Related articles

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...

হাসিমারায় শিশু মৃত্যুতে আর্থিক সহায়তা ঘোষণা, নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গের ভয়াবহ দুর্যোগ পরিস্থিতি নিয়ে নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। তিনি জানিয়েছেন, শুক্রবার...