Monday, March 30, 2026

কাঁথি শ্মশান দুর্নীতি মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি বিবেক চৌধুরী

Date:

Share post:

কাঁথির শ্মশান দুর্নীতি মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি বিবেক চৌধুরী। ব্যক্তিগত কারণ দেখিয়ে শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীর মামলা থেকে সরে দাড়ালেন তিনি। শুধু শ্মশান দুর্নীতি মামলা নয়, বাতিস্তম্ভ সংক্রান্ত অধিকারী পরিবারের অপর একটি মামলা থেকেও এদিন সরে দাঁড়িয়েছেন বিচারপতি বিবেক চৌধুরী(Bibek Chowdhuri)।

সৌমেন্দু অধিকারী কাঁথি পুরসভা পুরপ্রধান থাকাকালীন কাঁথি কলেজ মাঠ সংলগ্ন রাঙ্গামাটি শ্মশানের সামনে বেশ কয়েকটি স্টল নির্মাণ এবং সৌন্দর্যায়ানের কাজ হয়। ওই স্টল নির্মাণে কাঁথি পুরসভার পক্ষ থেকে দু কোটি টাকারও বেশি বিনিয়োগ করা হয়েছিল। স্টলগুলি নির্মাণ করেছিলেন ঠিকাদার সতীনাথ দাস অধিকারী। তাঁর তত্ত্বাবধানে ছিলেন কাঁথি পুরসভা সহকারী ইঞ্জিনিয়ার দিলীপ বেরা। এই স্টল নির্মাণের ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ ওঠে। অভিযোগের ভিত্তিতে তদন্তে দাবি জানান বর্তমান কাঁথি পুরসভা পুরপ্রধান সুবল মান্না।

বুধবার কাঁথি পুরসভার পুরপ্রধান সুবল মান্না কাঁথি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ ভিত্তিতে তদন্তে নেমে পুরসভার ঠিকাদার ও সহকারী ইঞ্জিনিয়ারকে গ্রেফতার করা হয়। সৌমেন্দু অধিকারীকে 41-এ তে নোটিশও পাঠায় পুলিশ। এরপর এফআইআর খারিজের দাবিতে হাইকোর্টের(Calcutta High Court)দ্বারস্থ হয়েছিলেন সৌমেন্দু অধিকারী। বিচারপতি বিবেক চৌধুরী এর আগে দুদিন মামলা শোনার পর এদিন হটাৎ করে ব্যক্তিগত কারণে তিনি মামলা থেকে অব্যাহতি নিচ্ছেন বলে জানান। যদিও তিনি প্রধান বিচারপতিকে এই মামলার গুরুত্ব বিবেচনা করে দ্রুত অন্য ও যথাযথ বেঞ্চে মামলার শুনানির ব্যবস্থা করার আর্জি জানিয়েছেন।


Related articles

দক্ষিণবঙ্গের ৯ সাংগঠনিক জেলায় নির্বাচনী কমিটি ঘোষণা তৃণমূলের 

বিধানসভা নির্বাচনে রাজ্যের বিভিন্ন সাংগঠনিক জেলার নির্বাচনী কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। রবিবার দলের তরফে একসঙ্গে দক্ষিণবঙ্গের ৯টি...

১৮ লক্ষ নাম বাদ পড়ার ইঙ্গিত! চতুর্থ সাপ্লিমেন্টারি তালিকা ঘিরে তুঙ্গে জল্পনা 

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার গতিপ্রকৃতি নিয়ে ফের চর্চা শুরু হল প্রশাসনিক ও রাজনৈতিক মহলে। রবিবার এই...

প্রার্থী নিয়ে ফ্লপ শো: বিজেপির নিচুতলার কর্মীদের প্রশ্নের মুখে শীর্ষ নেতৃত্ব

দখল হয়েই গিয়েছে বাংলা। অথচ এখনও ২৯৪ আসনে প্রার্থীই ঘোষণা করতে পারল না বিজেপি। পরিস্থিতি এমন যে বারবার...

গ্যাস অমিল ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে: লাইনে দাঁড়িয়ে মৃত বৃদ্ধ

রান্নার গ্যাসে ঘাটতি নেই বলে বারবার দাবি করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। শনিবার সেই বিজেপি শাসিত...