Tuesday, April 7, 2026

মধ্যপ্রদেশ পুরভোটে বড় ধস গেরুয়া শিবিরের

Date:

Share post:

মধ্যপ্রদেশ পুরনির্বাচনে বড়সড় ধাক্কা খেল বিজেপি। রাজ্যের ১৬টি পুরনিগমের মেয়র পদের ৭টি হাতছাড়া হল গেরুয়া শিবিরের। যে আসনগুলিতে বিজেপির হার হয়েছে তার মধ্যে তাৎপর্যপূর্ণভাবে রয়েছে দুই কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার ঘরের মাঠ গোয়ালিয়র, আরেক কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমরের নিজের গড় জব্বলপুর এবং মধ্যপ্রদেশ বিজেপির প্রদেশ সভাপতি ভিডি শর্মার নিজের কেন্দ্র মোরেনাও। ২৩ বছর বাদে জব্বলপুরেও মেয়র পদ হাতছাড়া হয়েছে বিজেপির।

আরও পড়ুন:দিল্লি থেকেও বিজেপিকে শূন্য করে দিতে পারেন মমতা, মন্তব্য সাংসদ সুদীপের

এইবারের নির্বাচন রাজ্যের ১৬টি পুরনিগমের মেয়র পদের ৭টি হাতছাড়া হল বিজেপির। এর মধ্যে ৫টি জিতেছে কংগ্রেস। একটি জিতেছে আম আদমি পার্টি। একটি জিতেছে নির্দল প্রার্থী।

২০১৪ সালে শেষবার মধ্যপ্রদেশের পুর নির্বাচন হয়েছিল । সেবার ১৬টি মেয়র পদেই জিতেছিলেন বিজেপি প্রার্থীরা। কিন্তু এবারে তাঁরা আটকে গেল ৯টি আসনেই। ২০০৪ সালের পর মধ্যপ্রদেশ পুরভোটে এটাই বিজেপির সবচেয়ে খারাপ পারফরম্যান্স। অন্যদিকে এটি গত দু’দশকের মধ্যে কংগ্রেসের সবচেয়ে ভাল ফল।

যদিও পুরভোটের এই ফলকে হার হিসাবে দেখতে নারাজ মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তাঁর দাবি,  বিজেপি কয়েকটি মেয়র পদে হারলেও কাউন্সিলর পদে বেশিরভাগ আসনেই গেরুয়া শিবির জিতেছে। এই পুরসভাগুলিতে চেয়ারম্যান আমাদেরই হবেন। অন্যদিকে কংগ্রেসের বক্তব্য, আগামী বছর বিধানসভা নির্বাচনে ফলাফল কী হতে চলেছে, সেটা এই পুরভোটের ফলাফলেই তা স্পষ্ট।



 

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...