Tuesday, April 7, 2026

নেতাদের তল্পিবাহক হয়ে টিকিট পাওয়া যাবে না: একুশের মঞ্চ থেকে কড়া বার্তা অভিষেকের

Date:

Share post:

অঝোরে বৃষ্টি। আর তার মধ্যে ছাতা ছাড়া তুমুল ভিজেও গর্জে উঠলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তৃণমূলের নেতা-কর্মীদের কড়া বার্তা দিলেন তিনি। স্পষ্ট জানালেন, নেতাদের তল্পিবাহক হয়ে ভোটে তৃণমূলের টিকিট পাওয়া যায় না। নেতাদের জলের বোতল বয়ে আগামী পঞ্চায়েত নির্বাচনে টিকিট পাওয়া যাবে না, তার জন্য কাজ করতে হবে। অভিষেক সরাসরি বলেন, “হয় ঠিকাদারি করুন, না হলে তৃণমূল করুন। তৃণমূল করে খাওয়ার জায়গা নয়।” কোনও অসামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকলে তৃণমূলে থাকা যাবে না- কড়া বার্তা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

সমাবেশের মঞ্চ থেকে সেদিনের শহিদের শ্রদ্ধা জানিয়ে অভিষেক বলেন, যাঁর একুশে জুলাইয়ে ইতিহাস জানে না, তাঁদের তৃণমূল করার অধিকার নেই। তৃণমূলের কর্মীদের উদ্দেশ্যে অভিষেকের বার্তা, দলে থাকতে হলে নির্ভীক, নির্লোভ হতে হবে।

মঞ্চ থেকে বিজেপি-র বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানান, “বাংলার বিধানসভা নির্বাচনে বিজেপির ভরাডুবি হওয়ার পরেও কেন্দ্রের প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে। আর বিজেপির নেতৃত্ব গর্ব করে বলছে, মোদিজিকে বলে টাকা আটকে দিয়েছি। সেটাই বলেছিলাম। এরা মানুষের জন্য কাজ করে না শুধু ক্ষমতার লোভ।” এরপরেই দিল্লির বুকে বিজেপির বিরুদ্ধে গণতান্ত্রিক লড়াইয়ের ডাক দেন তৃণমূলের সর্বাভারতীয় সাধারণ সম্পাদক। ‘আচ্ছে দিনে’র নাম মোদি সরকার পোট্রোপণ্যের থেকে শুরু করে নিক্য প্রয়োজনীয় সব জিনিসের দাম বাড়িয়ে মানুষের নাভিশ্বাস তুলে দিচ্ছে। সারা দেশে মোদির একমাত্র যোগ্য প্রতিপক্ষ মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। আগামী পঞ্চায়েত থেকে শুরু করে লোকসভা- সব নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নেতৃত্বে বাংলার ১০ কোটি মানুষই বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে পারবে- বার্তা অভিষেকের।

 

 

 

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...