Saturday, April 4, 2026

সাংসদ পদ থাকবে শিশির অধিকারীর? শুনানি সংসদ ভবনে, দিন জানিয়ে চিঠি সুদীপকে

Date:

Share post:

প্রকাশ্যে বিজেপি নেতা অমিত শাহের সভায় উপস্থিত। অথচ মুখে বলছেন, তিনি তৃণমূলেই আছেন। এ পরিস্থিতিতে কাঁথির সাংসদ শিশির অধিকারীর (Shishir Adhikari) পদ খারিজের দাবিতে লোকসভায় স্পিকারকে চিঠি দিয়েছিলেন তৃণমূলের (TMC) লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে শুনানি হবে ২৮ জুলাই। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে জানাল লোকসভার সচিবালয়। সংসদের প্রিভিলেজ ও এথিক্স কমিটি জানিয়েছে, ওই দিন বিকেল ৪টেয় সংসদ ভবনে শিশিরের সাংসদ পদ খারিজের দাবির প্রেক্ষিতে শুনানি হবে।

এর আগেও এই বিষয় নিয়ে শুনানির দিন ধার্য হয়। কিন্তু উপস্থিত থাকতে পারেননি তৃণমূলের লোকসভার দলনেতা। সূত্রের খবর, আগামী শুনানিতে শিশিরের বিজেপিতে যোগদানের তথ্য পেশ করবেন সুদীপ। দু’তরফের বক্তব্য শুনে এ নিয়ে সিদ্ধান্ত নেবে লোকসভার কমিটি।

রাজ্য বিধানসভা ভোটের আবহে পূর্ব মেদিনীপুরের এগরায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভায় উপস্থিত ছিলেন কাঁথির সাংসদ। ভোট মিটে যাওয়ার পর শিশিরের সাংসদপদ খারিজের আর্জি নিয়ে স্পিকারের দ্বারস্থ হয় তৃণমূল।

রাষ্ট্রপতি নির্বাচনেও শিশির অধিকারীর ভূমিকা নিয়ে বিস্তর প্রশ্ন ওঠে। তৃণমূলের তরফে দলবিরোধী আইনে শিশিরের সাংসদ পদ খারিজের আবেদন জানানো হয়। এবার ২৮ জুলাই শুনানির দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...