Saturday, April 4, 2026

লক্ষ্মী ভাণ্ডারের মতো জনমুখী প্রকল্প আপনাদের জন্য মার খাচ্ছে , পঞ্চায়েত প্রধানকে ভর্ৎসনা বিচারপতির

Date:

Share post:

হুগলি নদীর ভাঙনের গ্রাসে গোটা স্কুল। জিরাট খোয়রামারি স্কুলের পরিস্থিতি নিয়ে এবার গ্রামের পঞ্চায়েত প্রধানকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের। নতুন স্কুল ভবন তৈরি সংক্রান্ত মামলায়  পঞ্চায়েত প্রধানকে কড়া ধমক দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আসলে ওই স্কুলের এক অসুস্থ ছাত্রের চিকিৎসা প্রসঙ্গে বলতে গিয়ে বিচারপতি তাঁর ক্ষোভ উগড়ে দেন।

স্থানীয় বাসিন্দারা আগেই দাবি করেছিল যে, স্কুল নিয়ে জেলা প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি। আজ সেই প্রশ্ন পঞ্চায়েত প্রধানকে করেন বিচারপতি, কিন্তু তিনি সেইভাবে কোনও উত্তর দিতে পারেননি। অসুস্থ ছাত্রের ব্যাপারেও তাঁকে জিজ্ঞাসা করা হয়, তাতেও তিনি কিছু বলতে পারেননি। এতেই ক্ষুব্ধ হন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুন- কালীকে অপমান করেছে BJP, পুজো ও ইভেন্টের পার্থক্য জানে না: নিজের ঘরেই বিদ্ধ সুকান্তরা

এরপরই তিনি প্রশ্ন করেন, ওই ছাত্রের মা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পান কিনা জানেন? উত্তরে প্রধান জানান, তিনি জানেন না। এরপরেই ক্ষুব্ধ বিচারপতির মন্তব্য, ”আপনারা আছেন কী করতে? লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পায় কিনা খোঁজও নেননি? কিসের এত প্রচার? এটা লজ্জার বিষয়।তিনি বলেন, আপনাদের জন্য সমস্ত সামাজিক প্রকল্প মার খায়। খোঁজ নিয়ে রিপোর্ট করবেন। ভোটের সময় ভোটগুলো চাই, ভোটের পরে কাউকে চিনি না!” তিনি আরও বলেন, লক্ষ্মী ভাণ্ডারের মতো জনমুখী প্রকল্প মার খাচ্ছে সরকারি আধিকারিদের উদাসীনতার কারণে।

নদী ভাঙনের জেরে ওই স্কুল প্রায় ধ্বংসের পথে। আতঙ্ক এমন বেড়েছে যে অভিভাবকরা তাঁদের সন্তানদের স্কুলে যেতেও দিচ্ছেন না। যখন-তখন কিছু একটা বিপদ হয়ে যেতে পারে। আগেই স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে চেয়ারম্যান জেলা প্রাইমারি স্কুল ও জিরাট গ্রাম পঞ্চায়েতকে আদালতে হাজিরার নির্দেশ দিয়েছেন বিচারপতি। আগামীকাল ফের এই মামলার শুনানি হবে। অস্থায়ীভাবে যে এলাকায় স্কুলটি তৈরি হবে সেই জায়গাটি পরিদর্শনের নির্দেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে স্কুলটি দ্রুত খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...