Sunday, June 28, 2026

Corona Update: দেশে ফের বাড়ল দৈনিক সংক্রমণ, উদ্বেগ বাড়াচ্ছে মৃত্যু হার!

Date:

Share post:

করোনা (Corona) নিয়ে ফের বাড়ল চিন্তা। উদ্বেগ বাড়িয়ে দৈনিক সংক্রমণ ফের ২০ হাজারের উপরে। একদিনে মৃত্যু ৪৪। চিন্তা বাড়ছে স্বাস্থ্যমন্ত্রকের (central health ministry), গত কয়েকদিন ধরে দৈনিক সংক্রমণ কিছুটা কমলেও গত ২৪ ঘণ্টায় ফের ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ (Corona Graph)।

দেশে বাড়ছে পজিটিভিটি রেট, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য ও পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Corona) আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৫৫৭ জন। এই সংখ্যাটা আগের দিনের থেকে অনেকটাই বেশি। গতকাল দৈনিক আক্রান্তের (Daily Case) সংখ্যা ছিল ১৮ হাজার ৩১৩। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৪ জনের। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশে পজিটিভিটি রেট ৫.১৮ শতাংশ। দেশে একদিনে সুস্থ হয়ে উঠেছেন ১৯ হাজার ২১৬ জন। সংক্রমণের পাশাপাশি গত কয়েকদিনের মতো এদিনও বেড়েছে অ্যাকটিভ কেস। দেশের সক্রিয় রোগীর সংখ্যা একলাফে বেড়ে কয়েছে ১ লক্ষ ৪৬ হাজার ৩২৩। পাশাপাশি রাজ্যে (West Bengal)গতকালের তুলনায় ফের বাড়ল করোনা সংক্রমিতের সংখ্যা। বুধবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী,একদিনে রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ১ হাজার ২৭৩ জন। এ নিয়ে রাজ্যে মোট করোনা সংক্রমিতের সংখ্যা দাঁড়াল ২০ লক্ষ ৮৮ হাজার ৯৮৮ জন।


Related articles

‘বারেসি ও মালদিনি’, উৎপল সিনহার কলম

অধিনায়ক বারেসি কাঁদছেন। ফ্র্যাঙ্কো বারেসি। তিনি পেনাল্টি মিস করেছেন। হেরে গেছে তাঁর দেশ ইতালি । রক্ষণে দুর্ভেদ্য প্রাচীর...

শিলিগুড়িতে APAI শিক্ষা মেলা: গুণগত শিক্ষায় জোর মন্ত্রীর, প্যাশন দেখে ক্যারিয়ার বাছার পরামর্শ সত্যম রায়চৌধুরীর

উত্তরবঙ্গের পড়ুয়াদের উচ্চশিক্ষার পথ সুগম করতে শিলিগুড়িতে সাড়ম্বরে শুরু হলো এপিএআই-ডব্লিউবি (APAI-WB) প্রি-কাউন্সেলিং ও এডুকেশন ফেয়ার ২০২৬। আগামী...

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...