Wednesday, June 10, 2026

১৭ বছর হলেই ভোটার কার্ডের জন্য আবেদন, বড় সিদ্ধান্ত জাতীয় নির্বাচন কমিশনের

Date:

Share post:

আর ১৮ নয়, এবার থেকে ১৭ বছর বয়স হলেই ভোটার কার্ডে (Voter Card) নিজেদের নাম তুলতে পারবেন ভারতীয় নাগরিকরা (Citizens of India)। বৃহস্পতিবার এমনই নির্দেশিকা জারি করলো জাতীয় নির্বাচন কমিশন (Election commission Of India)। এতদিন পর্যন্ত একজন ভারতীয় নাগরিককে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য ১৮ বছর পর্যন্ত অপেক্ষা করতে হতো। কিন্তু এবার সেই নিয়মে বড়সড় বদল আনলো নির্বাচন কমিশন। নতুন নির্দেশিকা অনুযায়ী ১৭ বছর বয়সীদের নাম ভোটবুকে নথিভুক্তকরণের জন্য যত দ্রুত সম্ভব রাজ্যগুলিকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

পুরানো নির্দেশিকা অনুসারে এতদিন পর্যন্ত একজন নাগরিকের বয়স ১ জানুয়ারিতে ১৮ বছর হলে তবেই তার নাম উঠতো ভোটার তালিকায়। তবে ২ জানুয়ারিতে যেসব নাগরিকদের বয়স ১৮ বছর সম্পূর্ণ হচ্ছিল তারা ভোটার তালিকায় নিজেদের নাম তুলতে পারতেন না। সেক্ষেত্রে তাদের আরও এক বছর অপেক্ষা করতে হতো। ইতিমধ্যে মুখ্য জাতীয় নির্বাচন কমিশনার রাজীব কুমার (Rajiv Kumar) ও নির্বাচন কমিশনার অনুপ চন্দ্র পাণ্ডে (Anup Chandra Pandey) প্রযুক্তিগত বিষয়ের উপর বিভিন্ন রাজ্যের সংশ্লিষ্ট আধিকারিকদের যথাযথ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, ২০২১ সালে নির্বাচন আইন সংশোধন করে কেন্দ্র। সংসদের দুই কক্ষেই পাস হয়ে যায় নির্বাচনী আইন বিল (সংশোধিত) ২০২১। এই বিলেই কিছু সংশোধনী আনা হয়। যার মধ্যে অন্যতম ছিল এক বছরে চারবার ভোটার কার্ডে নাম তোলার সুযোগ সুবিধা।


Related articles

“এই মুহূর্তে আমার সমস্ত মনোযোগ…”: জেলমুক্তির পরে প্রথম পোস্টে কাকে স্মরণ অর্পিতার!

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ২ বছর ৪ মাস জেলে কাটিয়ে ২০২৪-এর নভেম্বরে মুক্তি পান প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের...

আফগান-পাক সীমান্তে বিমান হানায় ১১ জন শিশু-সহ মৃত ২৬

ফের আফগান-পাক (Afganistan-Pakistan Conflict) সীমান্তে ভয়াবহ বিমানহানা চালাল পাকিস্তানের বায়ুসেনা। ঘটনায় মৃত্যু হয়েছে ২৬ জনের। মঙ্গলবার রাত থেকেই...

দিল্লিতে কংগ্রেস-তৃণমূলের কাছাকাছি আসা: বহিষ্কৃত ঋতব্রতকে জবাব কুণালের

কেন্দ্রে নতুন করে কংগ্রেস ও তৃণমূলের জোট জল্পনা। দুই দলের দুই শীর্ষ নেতৃত্বের সঙ্গে পরপর দুই দিন ধরে...

কানাডায় খুন ভারতীয় বংশোদ্ভূত পুলিশ আধিকারিক!

ভারতীয় বংশোদ্ভূত পুলিশ আধিকারিক খুন কানাডায়। মৃতের নাম তরুণ বালি। অন্টারিও প্রদেশের হার্স্ট শহরে কর্তব্যরত অবস্থায় তাঁকে গাড়ি...