Wednesday, June 24, 2026

অক্টোবরেই হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড, পুজোর মরসুমেই শুরু মেট্রোর ট্রায়াল রান

Date:

Share post:

শিয়ালদহ-সেক্টর ফাইভ শাখায় মেট্রো চলাচল (Metro Service) শুরু হয়েছে সম্প্রতি। নজরে এবার হাওড়া ময়দান-এসপ্ল্যানেড (Howrah Esplanade) মেট্রো পরিষেবা। এই রুটেই এবার আসছে সুখবর। দীর্ঘ জট কাটিয়ে মেট্রো রেল সরকারিভাবে ঘোষণা করলো চলতি বছরের অক্টোবরের (October) মধ্যে শুরু হচ্ছে এই রুটে ট্রায়াল রান (Trial Run)। যদিও যাত্রীদের পরিষেবা শুরু হতে এখন এক বছর অপেক্ষা করতে হবে বলে জানা যাচ্ছে। পাশাপাশি জোকা-তারাতলা ও নিউ গড়িয়া-রুবির মধ্যে আগামী মাস থেকেই শুরু হচ্ছে ট্রায়াল রান।

ইস্ট-ওয়েস্ট মেট্রোর ট্রায়াল রানকে ঘিরেই এখন উৎসবের মেজাজ। কোথাও যেন এতটুকু খামতি না থাকে সেই বিষয়টি বারবার নিশ্চিত করছেন মেট্রো আধিকারিকরা। ট্রায়াল রানের আগে বারবার নিরাপত্তার দিকটাও খতিয়ে দেখা হচ্ছে। এদিকে হাওড়া ময়দান ও এসপ্ল্যানেড স্টেশনের মাঝে তৈরি হচ্ছে মাত্র দুটি স্টেশন। একটি হাওড়া এবং অপরটি মহাকরণ। হাওড়া থেকে মেট্রো এসে প্রথম দাঁড়াবে মহাকরণে। তারপরই গিয়ে পৌছবে এসপ্ল্যানেডে। তবে জোরকদমে ট্রায়াল রানের প্রস্তুতি চললেও গোদের উপর বিষফোঁড়ার মতো কেএমআরসিএল- এর (KMRCL) মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়াচ্ছে বউবাজারের ফেলে আসা স্মৃতি। তাই তাড়াহুড়ো না করে সমস্ত দিক ভেবেই ধীরে চলো নীতি অবলম্বন করছেন কেএমআরসিএল-এর উচ্চপদস্থ আধিকারিকরা। তবে যত শীঘ্র সম্ভব বউবাজারের (Bowbazar) কাজ মিটবে তত তাড়াতাড়িই সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত দৌড়বে ইস্ট-ওয়েস্ট মেট্রো। এশিয়ার মধ্যে মাটির সবথেকে নিচু পজিশনে অবস্থিত হাওড়া মেট্রো স্টেশন (Howrah Metro Station)। সেই বিষয়টি মাথায় রেখে মেট্রো স্টেশনে যাত্রীদের সুবিধার্থে থাকছে ৩৩টি চলমান সিঁড়ি এবং ৭ টি লিফট। থাকছে চওড়া সিঁড়িও। স্টেশনে থাকছে চারটি প্ল্যাটফর্ম, ১২টি ফায়ার এক্সিটও। ইতিমধ্যে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত লাইন পাতার কাজ শেষ হয়েছে। প্রায় শেষের পথে লাইনে বিদ্যুৎ সরবরাহের (Power Supply) কাজও।

অন্যদিকে হাওড়া, হাওড়া ময়দান ও মহাকরণ স্টেশনের কাজও শেষ। ইতিমধ্যে মেট্রোর আধিকারিকরা ট্রলি চালিয়ে লাইনের কাজ খতিয়ে দেখছেন। তবে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ মেট্রো পথে জুড়ে গেলে আখেরে সুবিধা হবে নিত্যযাত্রীদের। খুব কম সময়েই পৌঁছে যাওয়া যাবে এক প্রান্ত থেকে অপর প্রান্তে।


Related articles

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...