Saturday, June 27, 2026

অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার

Date:

Share post:

অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) প্রাক্তন মুখ্যমন্ত্রী এন টি রামারাওয়ের (NT Rama Rao) মেয়ে উমা মাহেশ্বরির (Uma Maheshwari) অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। হায়দরাবাদের জুবলি হিলসের নিজের বাড়ি থেকেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। ইতিমধ্যে ময়নাতদন্তের জন্য‌ দেহ পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আত্মহত্যা করেছেন উমা মাহেশ্বরী। তবে মৃতের ঘর থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। ইতিমধ্যেই তাঁর রহস্য মৃত্যুর তদন্ত শুরু করেছে হায়দরাবাদ পুলিশ।

তেলেগুদেশম পার্টির প্রতিষ্ঠাতা এনটি রামা রাওয়ের ১২ সন্তানের মধ্যে একজন উমাদেবী। তিনি আবার অন্ধ্রপ্রদেশের আরেক মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর শ্যালিকা। উমাদেবীর পরিবার সূত্রে খবর, বেশ কয়েকদিন ধরে চিকিৎসাধীন ছিলেন তিনি। সম্ভবত মানসিক অবসাদে ভুগছিলেন। সেই অবসাদের কারণেই এমন পদক্ষেপ কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।


Related articles

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...