Friday, March 13, 2026

ডিসেম্বরের মধ্যে রাজ্যে লাগু হবে CAA: হাওয়া গরম করতে ময়দানে বিজেপি বিধায়ক অসীম

Date:

Share post:

রাজ্যে সিএএ(CAA) লাগু হলে বিজেপির(BJP) ভোট বৈতরণী পালে হাওয়া পাবে। সম্প্রতি অমিত শাহের(Amit Shah) সঙ্গে সাক্ষাতে এমনটাই জানিয়ে এসেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Shuvendu Adhikari)। যদিও এবিষয়ে কোনও উচ্চবাচ্য না করে পাল্টা শুভেন্দুকে দলের বেহাল অবস্থা নিয়ে ধমক দেন শাহ। আদতে সিএএ যখন কার্যত ‘মাঝ দরিয়ায়’ হওয়া গরম করার দায়িত্ব নিলেন হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার(Asim Sarkar)। তাঁর দাবি সিএএ লাগু হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা ডিসেম্বরের মধ্যেই রাজ্যে লাগু হয়ে যাবে সিএএ।

বিজেপি বিধায়ক অসীম সরকারের দাবি, সিএএ কার্যকর হবেই। অতি দ্রুত তা কার্যকর করা হবে। তাঁর মতে, শীর্ষ নেতৃত্বের সঙ্গে আমার কথা হয়েছিল সিএএ কার্যকর এমনভাবে হয় যাতে উদ্বাস্তুদের নাগরিকত্ব সুরক্ষায় যেন কোন প্রতিবন্ধকতা না থাকে। নিশ্চিন্ত থাকুন দ্রুত সিএএ লাগু হবে। এই বছরের মধ্যেই এটা হবে। নিয়ম লাগু হলেই আমরা দেখতে পাবো। যেহেতু আমি উদ্বাস্তু সেলের কনভেনর, আমরা আগে দেখব নাগরিকত্ব সুরক্ষার ক্ষেত্রে কোন প্রতিবন্ধকতা আছে কি না। সেটা দেখে আমরা ক্লিনচিট দিলে ওটা লাগু হয়ে যাবে।

উল্লেখ্য, ২০১৯ সালে লোকসভা নির্বাচনে বিজেপির প্রতিশ্রুতি ছিল ক্ষমতায় এলে চালু হবে সিএএ। সেইমতো আইন পাস হলেও তা এখন কার্যকর করতে পারেনি সরকার। এদিকে বিজেপির এই প্রতিশ্রুতিতেই বাংলায় বিপুল সংখ্যক ভোট বৈতরণী পার করেছিল বিজেপি। সাংসদ সংখ্যা ২ থেকে ১৮ হওয়ার পিছনে মতুয়া সম্প্রদায়ের অবদান ছিল অনস্বীকার্য। তবে আইন পাশের পরেও কেন আইন কার্যকর করা হচ্ছে না তা নিয়ে প্রশ্ন উঠেছে। আশাহত মতুয়ারা এখন বিজেপি বিমুখ। এই অবস্থায় পঞ্চায়েত নির্বাচনের আগে হাওয়া গরম করতে ময়দানে নামলেন বিজেপি বিধায়ক অসীম।

spot_img

Related articles

কেন্দ্রের ভুল নীতিতেই ৪ সঙ্কটে দেশ! তুলোধনা তৃণমূলের, মোদির সভার মঞ্চ-সজ্জা নিয়ে কটাক্ষ

মোদি সরকারের ভুল নীতির ফলে দেশজুড়ে গ্যাস সঙ্কটের তীব্রতা বাড়ছে। ৪ সঙ্কটে পড়েছেন সাধারণ মানুষ। শুক্রবার, তৃণমূল (TMC)...

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব হলিউডে! অস্কার অনুষ্ঠানে বিশেষ নিরাপত্তা 

যেকোনও মুহূর্তে ড্রোন হামলা (Drone attack alert) হতে পারে, তাই আসন্ন ৯৮ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে (The 98th Academy...

পড়ুয়াদের স্বাস্থ্য ভালো রাখতে টাকি হাউজে আয়োজিত ‘স্পাইন অ্যাওয়ার্নেস ক্যাম্প ২০২৬’

বর্তমান সময়ে দাঁড়িয়ে ছাত্র-ছাত্রীদের মধ্যে মেরুদণ্ড সংক্রান্ত সমস্যা বাড়ছে। শরীরের গঠনভঙ্গি সঠিক না হওয়ার কারণে একাধিক রোগ বাসা...

গ্যাস সংকটের আঁচ ময়দানে, বন্ধের মুখে একাধিক ক্লাব ক্যান্টিন! 

জ্বালানি সংকটে বিধ্বস্ত দেশ। রাজ্যে সরাসরি প্রভাব পড়েছে। হোটেল-রেস্তোরাঁ -হাসপাতাল- মন্দিরের পর এবার গ্যাস সংকটের আঁচ ময়দানে। এলপিজি...