Saturday, April 4, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) এশিয়া কাপের জন‍্য ভারতীয় দল ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। দলে ফিরলেন বিরাট কোহলি। সাম্প্রতিক কালে বেশ কিছু সিরিজে বিশ্রাম নিয়েছিলেন তিনি। অপরদিকে দলে ফিরলেন কে এল রাহুল।

২) কমনওয়েলথ গেমসে সোনা জয় হলো না ভারতের পুরুষ হকি দলের। সোমবার ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৭-০ গোলে হেরে রুপোর পদকেই সন্তুষ্ট থাকতে হল মনপ্রীত সিং, হরমনপ্রীত সিংদের।

৩) কমনওয়েলথ গেমসে ব্যাডমিন্টনের পর এবার টেবিল টেনিস থেকেও এল সোনা। সোমবার টেবিল টেনিসে সোনার পদক জিতলেন অচিন্তা শরথ কমল। ফাইনালে তিনি হারালেন ইংল্যান্ডের লিয়াম পিচফোর্ডকে।

৪) কমনওয়েলথ গেমসে মহিলাদের ব্যাডমিন্টনের সিঙ্গলসে সোনা জয় পিভি সিন্ধুর। ফাইনালে তিনি হারালেন কানাডার মিশেল লি-কে। ম‍্যাচে ফলাফল ২১-১৫, ২১-১৩। এই প্রথম কমনওয়েলথ গেমসে সিঙ্গলসে সোনা জিতলেন ভারতীয় এই শাটলার।

৫) কমনওয়েলথ গেমসে ব‍্যাডমিন্টনে ফের সোনা জয় ভারতের। সোমবার গেমসে পিভি সিন্ধু পর ভারতকে সোনা এনে দিলেন লক্ষ্য সেন। পিছিয়ে থেকেও কমনওয়েলথ গেমসে সোনা জয় লক্ষ্যর। ফাইনালে তিনি হারালেন মালয়শিয়ার শাটলার ইয়ংকে। ম‍্যাচের ফলাফল ১৯-২১, ২১-৯, ২১-১৬ ।

আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...