Saturday, June 27, 2026

বিয়ের দিনেও এল না বরের পোশাক, কু-যুক্তিতে দায় এড়াল ক্যুরিয়ার সংস্থা

Date:

Share post:

এ কেমন কাণ্ড! বিয়ের দিন বরের পোশাক (Wedding dress) বিভ্রাট? ওদিকে লগ্ন যে বয়ে যায়। শেষমেষ অন্য পোশাকে বিয়ে (Wedding)করতে হল। কিন্তু আসল পোশাক গেল কই? ক্যুরিয়ার সংস্থার (Courier service) উত্তর, অ্যাক্ট অফ গড (Act of God) !

প্রিয় বন্ধুর বিয়ে বলে কথা,তাই সাধ করে স্পেশাল ডিজাইন করে বন্ধুর জন্য বিয়ের পোশাক কিনে হায়দরাবাদ থেকে বেঙ্গালুরুতে (Bengaluru) পাঠিয়েছিলেন সিদ্দেশা (Siddesha) নামের এক ব্যক্তি। কিন্তু না, নভেম্বরে পাঠান পোশাক ডিসেম্বরেও পৌঁছল না এক শহর থেকে অন্য শহরে। এমনকী বিয়ের দিনও বর সেই পোশাক পরতে পারলেন না। ক্যুরিয়ার সংস্থাকে জিজ্ঞাসা করলে উল্টোপাল্টা যুক্তি দিয়ে দায় এড়াচ্ছেন তারা। অগত্যা অতিরিক্ত জেলা গ্রাহক সুরক্ষা কমিশনে অভিযোগ করেন ওই ব্যক্তি। সেই মামলা গড়ায় আদালত পর্যন্ত। এবার রায় ঘোষণা করে বেসরকারি ওই ক্যুরিয়ার সংস্থাকে প্রায় ৫০ হাজার টাকা জরিমানা করল বেঙ্গালুরুর একটি আদালত। গোটা বিষয়টিতে তাদের কোনও হাত নেই, এটি ‘ভগবানের ইচ্ছে’ (অ্যাক্ট অফ গড) বলে দায় এড়িয়ে গেছিল ক্যুরিয়ার সংস্থাটি। কোনও রকম ক্ষতিপূরণ দিতেও অস্বীকার করা হয় তাদের তরফে। এর পরই সংস্থার বিরুদ্ধে মামলা করেন ওই ব্যক্তি। সম্প্রতি কমিশন জানিয়েছেন, পোশাকটির বাজারদর ছিল ১১ হাজার ৪৯৫ টাকা। ওই ক্যুরিয়ার সংস্থাকে পোশাকের পুরো দাম সঙ্গে ১০ শতাংশ সুদও দেওয়ার কথা বলেছে আদালত। এখানেই শেষ নয়, ক্ষতিপূরণ বাবদ ২৫ হাজার টাকা ও মামলার খরচবাবদ ১০ হাজার টাকাও দিতে হবে ওই সংস্থাকে।

Related articles

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...

অনুপমের সামনে কান ধরলেন রূপা! “ধরা পড়ে গেছেন” মন্তব্য বলিউড অভিনেতার

প্রায় আড়াই দশক পর টলিউডের সঙ্গে যুক্ত হচ্ছেন বলিউড অভিনেতা অনুপম খের (Anupam Kher)। তাঁর প্রযোজনায় তৈরি হতে...

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...