Monday, April 6, 2026

বাংলার নতুন রাজ্যপালের পদে কি মোদি-শাহ ঘনিষ্ঠ রাকেশ আস্থানা?

Date:

Share post:

জগদীপ ধনকড়ের পর বাংলার পরবর্তী রাজ্যপাল কে হবে, তা নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে শুরু হয়েছে জল্পনা। রাজনৈতিক মহলের একাংশের মতে সদ্য অবসর নেওয়া দিল্লির পুলিশ কমিশনার
রাকেশ আস্থানাকে বাংলার রাজ্যপাল হিসেবে পাঠাতে পারেন ।তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র অত্যন্ত পছন্দের ব্যক্তি।তাই আস্থানাকে নিয়ে জোরালো হচ্ছে জল্পনা।
বর্তমানে মণিপুরের রাজ্যপাল লা গণেশন বাংলার রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করছেন। খুব শীঘ্রই বাংলার জন্য স্থায়ী রাজ্যপাল পাঠাতে চাইছে কেন্দ্র। সেক্ষেত্রে মোদি সরকারের অত্যন্ত আস্থাভাজন এবং কড়া কোনও ব্যক্তিকেই কেন্দ্র সরকার পাঠাতে চাইছে এমন কথাও শোনা গিয়েছে।
প্রসঙ্গত, আস্থানা ১৯৮৪ ব্যাচের আইপিএস অফিসার। নারকোটিকস কন্ট্রোল ব্যুরো বা NCB–র ডিজি হিসেবে অতিরিক্ত দায়িত্বেও তিনি রয়েছেন। ২০০২ সালে গোধরায় সবরমতী এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের মতো বেশি কয়েকটি হাই-প্রোফাইল মামলার দায়িত্বে ছিলেন আস্থানা। এছাড়া ১৯৯৭ সালে পশুখাদ্য কেলেঙ্কারিতে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবকে গ্রেফতারও করেছিলেন। টেলিফোনের টুজি কেলেঙ্কারির তদন্তও তাঁর কৃতিত্ব।

 

Related articles

‘নিজেদের এতটাও উঁচুতে রাখবেন না,’ কমিশন নিযুক্ত মুখ্যসচিবকে নজিরবিহীন ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! নির্দেশ ক্ষমা চাওয়ার

নির্বাচন কমিশন নিযুক্ত রাজ্যের নতুন মুখ্যসচিবের ভূমিকা নিয়ে নজিরবিহীন অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মালদার মোথাবাড়িতে বিচারকদের দীর্ঘক্ষণ...

IPL: বাদশা দর্শনে বাধা বৃষ্টি, চেনা চিত্র উধাও ইডেনের

ভোটের মরশুমে আইপিএলের প্রথম ম্যাচে হাউসফুল ছিল ইডেন। সোমবার সন্ধ্যায় শাহরুখ খানের আগমনেও ইডেন কানায় কানায় পূর্ণ হল...

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...