Sunday, April 12, 2026

অনুব্রতর বাড়ির চত্বরে CBI টিম, সঙ্গে বিশাল কেন্দ্রীয় বাহিনী ও ব্যাঙ্ক কর্মী

Date:

Share post:

বুধবার মধ্য রাতেই সিবিআইয়ের আধিকারিকদের একটি বড় দল বোলপুর পৌঁছেছে। পাশাপাশি সিবিআই যে সরকারি গেস্ট হাউসে উঠেছে সেখানে বৃহস্পতিবার সকালেই পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী। পাশাপাশি ডাকা হয়েছে এক ব্যাঙ্ক কর্মীকেও। অনুব্রত মণ্ডলের বাড়ির চত্বরে পৌঁছে গিয়েছে তাঁরা। তবে কী আজ অনুব্রতর বাড়িতেই জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের?

আরও পড়ুন:অনুব্রতকে বাগে আনতে বুধবার গভীর রাতে বোলপুরে সিবিআই আধিকারিকরা!

জানা গিয়েছে, মোট পাঁচটি গাড়িতে সিবিআই আধিকারিকরা বুধবার রাতে বোলপুরে এসে পৌঁছন৷ এর মধ্যে তিনটি গাড়ি কলকাতার নিজাম প্যালেস থেকে এব‌ং দু’টি গাড়ি আসানসোলের সিবিআই দফতর থেকে এসেছে বলেও সূত্রের খবর। বোলপুরের কেন্দ্রীয় সরকারের গেস্ট হাউসে উঠেছেন সিবিআই কর্তারা।

প্রসঙ্গত, বুধবার নিজাম প্যালেসে হাজিরা এড়িয়েছেন অনুব্রত। তাঁর অসুস্থতার কারণ দেখিয়ে অনুব্রতর আইনজীবীরা কিছুটা সময় চেয়ে নিয়েছেন। সেই জন্যেই কী কঠোর পদক্ষেপ নিতে চলেছে সিবিআই?

Related articles

তালিবান আর বিজেপির পার্থক্য নেই: বাংলা-বিরোধীদের তোপ অভিষেকের

নির্বাচনের আগে বাংলায় এসে প্রতিদিন হাজারো প্রতিশ্রুতি দিচ্ছেন বিজেপির পরিযায়ী নেতারা। আদতে বিজেপি যে বাংলা বিরোধী তা বিজেপি...

বিহারে মহিলাদের থেকে টাকা ফেরত চাইছে বিজেপি! বিস্ফোরক অভিযোগ মমতার

নির্বাচনের আগে বাংলায় এসে প্রতিশ্রুতির ফোয়ারা ছোটাচ্ছে বিজেপি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মস্তিষ্কপ্রসূত প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের...

আগামী বছরও SIR হবে না গ্যারান্টি কি? সারাভারত ডিলিটেড ভোটারদের সংগঠন গড়ার পরামর্শ পরাকলার

এর আগেও SIR হয়েছে। কিন্তু সেখানে কোনও সমস্যা হয়নি। নথি নিয়ে ছোটাছুটি করতে হয়নি সাধারণ মানুষকে। কিন্তু এবারের...

আশা নেই, স্মৃতিচারণায় তারকারা

রবিবার সকালে ভারতীয় সঙ্গীত জগতে নক্ষত্রপতন। না ফেরার দেশে চলে গেছেন প্রবাদপ্রতিম গায়িকা আশা ভোঁসলে (Asha Bhosle)। মুম্বইয়ের...