Saturday, April 4, 2026

Srabanti Chatterjee: টলিউড নায়িকার জন্মদিনে অরিজিতের গান দিয়ে শুভেচ্ছা প্রেমিক অভিরূপের

Date:

Share post:

এক জীবনে একাধিক সম্পর্কে জড়িয়ে থাকার সুবাদে বাংলা সিনেমার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee) প্রায় সবসময়ই সংবাদের শিরোনামে। তাঁর জন্মদিনে (birthday) বর্তমান প্রেমিকের শুভেচ্ছা বার্তা ঘিরে সোশ্যাল মিডিয়ায় (Social Media) কমেন্টসের বন্যা। শুধুমাত্র কথায় নয়, একেবারে সিনেমার গান দিয়ে প্রেমিকার জন্মদিনটিকে স্পেশাল করে তুললেন শ্রাবন্তীর প্রেমিক- ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরী (Abhirup Nag Chowdhury)।

আজ ১৩ অগাস্ট, বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের জন্মদিন। ফিল্মি কেরিয়ার যেমনই হোক না কেন ব্যক্তিগত জীবনের জন্য সবসময় চর্চায় থাকেন টলিউডের এই অভিনেত্রী। মধ্যরাত থেকেই তাঁর অনুগামীরা শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়া পেজ। এই তালিকায় বাদ পড়েননি শ্রাবন্তীর বিশেষ বন্ধুও। সমুদ্র সৈকতে তোলা শ্রাবন্তীর একটি ছবির শেয়ার করেছেন অভিরূপ নিজের ইনস্টাগ্রাম পেজে। ছবির নেপথ্যে বাজছে, বলিউড ছবি ‘জব হ্যারি মেট সেজল’ এর জনপ্রিয় গান ‘সফর’। অরিজিৎ সিং এর গাওয়া এই জনপ্রিয় গানটি দিয়েই স্পেশাল মানুষকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অভিরূপ। সঙ্গে লিখেছেন, “শুভ জন্মদিন…আরও এগিয়ে যাও এবং উজ্জ্বল ভবিষ্যৎ হোক…তোমার বড় ফ্যান।” শ্রাবন্তী আর অভিরূপের সম্পর্কের গোপনীয়তা ধীরে ধীরে আলগা করছেন দুজনেই। এমন শুভেচ্ছা বার্তা পাওয়া মাত্রই শ্রাবন্তী লিখেছেন, “অনেক ধন্যবাদ মিস্টার ফ্যান…” । আপাতত এই মিষ্টি কথাবার্তার ঝলকেই মজেছেন শ্রাবন্তীর অনুরাগীরা।

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...