Wednesday, June 24, 2026

স্বাধীনতা দিবসে রক্তাক্ত শিলিগুড়ি, গুলিবিদ্ধ তৃণমূল কর্মী

Date:

Share post:

স্বাধীনতা দিবসে (Independence Day) রক্তাক্ত হল শিলিগুড়ি (Siliguri)। সোমবার রাতে শিলিগুড়ির ৩৮ নম্বর ওয়ার্ডের সুকান্তনগরে এক তৃণমূল কর্মীকে (Land Trader) লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা (Anti Social)। গুলিবিদ্ধ অবস্থায় তিনি শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। হাসপাতাল সূত্রে খবর, বিদ্যুৎ সাহা নামে ওই তৃণমূল কর্মীর অবস্থা আশঙ্কাজনক (Critical)। এদিকে দুর্ঘটনার খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় ভক্তিনগর থানা ও আশিঘর আউটপোস্টের পুলিশ বাহিনী। পৌঁছন ডিসিপি হেড কোয়ার্টার জয় টুডু-সহ একাধিক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক।

সোমবার, সোমবার রাতে সুকান্তনগরে তৃণমূলের দলীয় কার্যালয়ে বসেছিলেন বিদ্যুৎ সাহা নামে ওই জমি ব্যবসায়ী। সেই সময় আচমকা দুই দুষ্কৃতী বাইকে চেপে গিয়ে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। তাদের মুখ কালো কাপড়ে ঢাকা ছিল। এরপর গুলির শব্দে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরে এলাকাবাসীরা ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় ব্যবসায়ীকে উদ্ধার করে সেবক রোডের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করায়। তবে এখনও পর্যন্ত দুষ্কৃতীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ। মাসখানেক আগে জমি সংক্রান্ত মামলায় বিদ্যুৎ সাহাকে গ্রেফতার (Arrest) করেছিল পুলিশ। এই জমি কাণ্ডেই ব্যবসায়ীর উপর হামলা কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

ঘটনাকে কেন্দ্র করে ডিসিপি হেডকোয়ার্টার জয় টুডু জানিয়েছেন, “এলাকায় একটি ফায়ারিংয়ের ঘটনা ঘটে, দুজন দুষ্কৃতী মোটর বাইকে এসে ফায়ার করে বেরিয়ে যান। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। সিসিটিভি ফুটেজ থেকে সমস্তটাই খতিয়ে দেখা হচ্ছে। কিছু তথ্য জানা গিয়েছে। সেটা নিয়ে তদন্ত চলছে। খুব শীঘ্রই আমরা আততায়ীদের ধরতে পারব। ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন উদ্ধার হয়েছে।“

Related articles

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...