Saturday, June 27, 2026

অর্পিতার পর পার্থকে টানা জেরা ইডির, সাড়ে চার ঘণ্টা ধরে চলল জেরা

Date:

Share post:

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ১৪ দিনের জেল হেফাজতে রয়েছেন পার্থ ও অর্পিতা। বৃহস্পতিবার ফের তাঁদের আদালতে পেশ করার কথা। তার আগে বুধবার ফের পার্থ চট্টোপাধ্যায়কে জেরা পর্ব সেরে নিলেন ইডির (Enforcement Directorate) তদন্তকারী আধিকারিকরা। বুধবার দুপুর প্রায় ১২ টা ৩৫ মিনিট নাগাদ প্রেসিডেন্সি কেন্দ্রীয় সংশোধনাগারে গিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। প্রায় সাড়ে চার ঘণ্টা ধরে চলে জেরাপর্ব। জেরা শেষ হয় বিকেল পাঁচটা নাগাদ।

প্রসঙ্গত, এর আগে মঙ্গলবার বেশ কয়েকঘণ্টা ধরে অর্পিতা মুখোপাধ্যায়কে জেরা করেছিলেন ইডি আধিকারিকরা। অর্পিতাকেও প্রায় পাঁচ ঘণ্টা ধরে বিভিন্ন প্রশ্ন করেছেন ইডি আধিকারিকরা। জানা গিয়েছে, গতকালের জেরায় যৌথ সম্পত্তির কথা স্বীকার করেছেন অর্পিতা মুখোপাধ্যায়। সূত্রের খবর, এদিন প্রেসিডেন্সি কেন্দ্রীয় সংশোধনাগারে গিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে ফের জেরা করে অর্পিতার বক্তব্যের সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য মিলিয়ে দেখেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।

আরও পড়ুন- টাকা উদ্ধারকাণ্ডে ঝাড়খণ্ডের অভিযুক্ত ৩ বিধায়ককে অন্তর্বর্তীকালীন শর্তসাপেক্ষ জামিন মঞ্জুর হাইকোর্টের


Related articles

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...

অনুপমের সামনে কান ধরলেন রূপা! “ধরা পড়ে গেছেন” মন্তব্য বলিউড অভিনেতার

প্রায় আড়াই দশক পর টলিউডের সঙ্গে যুক্ত হচ্ছেন বলিউড অভিনেতা অনুপম খের (Anupam Kher)। তাঁর প্রযোজনায় তৈরি হতে...

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...