Saturday, June 27, 2026

আদালতে অনুব্রতর জামিনের আবেদন তাঁর আইনজীবীর

Date:

Share post:

অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) আজ পেশ করা হচ্ছে আসানসোল আদালতে (Assansole Court)। দশ দিনের হেফাজতের পরে এবার আদালত পরবর্তী কী নির্দেশ দেয় সেই দিকেই তাকিয়ে রয়েছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা। এর মধ্যেই অনুব্রত মন্ডলের জামিনের আবেদন করলেন তাঁর আইনজীবী। আইনজীবীর তরফে বলা হয়েছে নানা ধরনের শারীরিক সমস্যা আছে অনুব্রত মন্ডলের। সে ক্ষেত্রে তাঁকে জামিন দিলে তাঁর সঠিকভাবে চিকিৎসা করানো সম্ভব। আপাতত সিবিআই (CBI) হেফাজতে আছেন অনুব্রত। বিচারক রাজেশ চক্রবর্তীর (Rajesh Chakraborty) বেঞ্চে এই জামিনের আবেদন বলে জানা যাচ্ছে। সিবিআই সূত্রে খবর এই আবেদনের বিরোধিতা করতে চলেছে তাঁরা। অন্তত দিন চারেকের হেফাজতের জন্য পাল্টা আবেদন করতে চলেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসারেরা।

উল্লেখ্য সিবিআই হেফাজতে নিজাম প্যালেসে গত ১০ দিন ধরে আছেন অনুব্রত মণ্ডল। আজ শনিবার সকালে তাকে আদালতে নিয়ে যাওয়ার আগে স্বাস্থ্য পরীক্ষার জন্য আলিপুর কম্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...