Saturday, June 6, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) শনিবার ডুরান্ড কাপের  অভিযান শুরু করতে চলেছে এটিকে মোহনবাগান। প্রতিপক্ষ আইলিগের ক্লাব রাজস্থান ইউনাইটেড। প্রথম ম‍্যাচে নামার আগে প্রতিপক্ষকে নিয়ে সর্তক বাগান কোচ জুয়ান ফেরান্দো।

২) সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি পদে প্রার্থী হিসাবে শুক্রবার মনোনয়ন জমা দিলেন ভাইচুং ভুটিয়া। শুক্রবার মনোনয়ন জমা দেন ভারতের প্রাক্তন ফুটবলার। শুক্রবার ছিল জমার দেওয়ার শেষ তারিখ। একাধিক প্রার্থীকে সভাপতি পদের জন্য লড়তে দেখা যাবে বলে সূত্রের খবর।

৩) ছিনতাই হলো বার্সেলোনার স্ট্রাইকার রবার্ট লেওনডস্কির ঘড়ি। ন‍্যু’ক‍্যাম্প থেকে অনুশীলন ছেড়ে ভক্তদের সই দেওয়ার সময় লেওনডস্কির ৫৬ লক্ষ টাকার ঘড়ি ছিনতাই হয় বলে অভিযোগ। যদিও পুলিশ জানিয়েছে, সেই দুষ্কৃতি ধরা পড়েছে এবং ঘড়িটিও উদ্ধার করা হয়েছে।

৪) ইতিহাস গড়লেন ভারতের জাতীয় মহিলা দলের ফুটবলার মনীষা কল্যাণ। সাইপ্রাসের দল অ্যাপোলোন লেডিস এফসির হয় উয়েফা উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে খেলতে নামেন মনীষা। আর মাঠে নামতেই ইতিহাস গড়লেন তিনি।

৫) প্রয়াত বদ্রু বন্দ্যোপাধ্যায় ।  মৃত্যুকালে ভারতের এই প্রাক্তন ফুটবলার ও অলিম্পিয়ানের বয়স হয়েছিল ৯২ বছর। গত প্রায় একমাস ধরে অসুস্থ ছিলেন তিনি। শনিবার এসএসকেএম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই প্রাক্তন অলিম্পিয়ান।

আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

 

 

Related articles

চোখ বন্ধ করে থাকতে পারব না: মমতার পাশে থেকেই বার্তা কুণালের

তৃণমূলের টিকিটে ও প্রতীকে জেতার পরে যে বিধায়করা বিশ্বাসঘাতকতার জায়গায় গিয়েছেন, তাঁদের বারবার ভুল ধরিয়ে দিয়েছেন তৃণমূল মুখপাত্র...

জোর করে বাংলাদেশে লোক ঢোকানোর চেষ্টা!ভারতের পরিকল্পনা আটকালো প্রতিবেশী রাষ্ট্র

বাংলা-ত্রিপুরা-অসম থেকে প্রতিদিন জোর করে লোক ঢোকানোর চেষ্টা হচ্ছে বাংলাদেশে? এবার নয়াদিল্লির পরিকল্পনা আটকে দিল বিজিবি! গত ৪...

মমতা-পাঠান রাজনৈতিক মধ্যস্থতা সৌরভের! চিঠি দিয়ে দাবি ওড়ালেন ‘দাদা’

বাংলায় রাজনৈতিক পালাবদলের পরে বিজেপির ঘৃণ্য রাজনৈতিক চক্রান্তে নতুন রাজনৈতিক সংকটে গোটা রাজ্য। বিরোধী দল হিসাবে কোনও দলকে...

বাংলায় বিনিয়োগ নিয়ে L&T-র শীর্ষ কর্তার সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

বাংলায় শিল্পায়ন, বৃহৎ বিনিয়োগ এবং কর্মসংস্থান বৃদ্ধির সম্ভাবনা নিয়ে দেশের অন্যতম বৃহৎ পরিকাঠামো ভিত্তিক শিল্পসংস্থা লারসেন অ্যান্ড টুব্রোর...