Friday, April 3, 2026

কলকাতার নাবালিকাকে জলপাইগুড়ি থেকে উদ্ধার করল পুলিশ

Date:

Share post:

পাচার হয়ে কলকাতা থেকে চলে গিয়েছিল উত্তরবঙ্গে। কিন্তু পুলিশের চেষ্টায় উদ্ধার হল নাবালিকা। আমহার্স্ট স্ট্রিট থানা এলাকায় সেই অপহরণের মামলার কিনারা শেষমেশ হল জলপাইগুড়িতে। পুলিশের টানা তল্লাশিতে উদ্ধার হয় নাবালিকা। গ্রেফতার পাচারকারীও।

আরও পড়ুন:পুরসভার নির্দেশে আপাতত বন্ধ মহম্মদ আলি পার্কের পুজো মন্ডপ তৈরির কাজ
জানা গিয়েছে, অভিযুক্তের নাম আমন গুপ্তা।অভিযুক্ত যুবক জলপাইগুড়িতে এক আত্মীয়ের বাড়িতে গা ঢাকা দিয়েছিল। সেখান থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। জলপাইগুড়ির পুরনো পাণ্ডাপাড়া থেকে অপহৃত ওই নাবালিকাকে উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান ওই নাবালিকাকে ভিনরাজ্যে পাচারের অভিসন্ধি ছিল।
ইতিমধ্যেই কলকাতা পুলিশের বিশেষ তদন্তকারী দল নাবালিকা সহ ওই পাচারকারীকে নিয়ে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছে।
এ প্রসঙ্গে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জানান, ‘কোতোয়ালি থানার সহযোগিতায় কলকাতা পুলিশের একটি দল ওই অপহৃত নাবালিকাকে উদ্ধার করে। অভিযুক্ত যুবককেও গ্রেফতার করা হয়েছে।’

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...