Saturday, April 4, 2026

বিদ্যুৎ খরচ কমাতে হাসিনা সরকারের উদ্যোগ, সরকারি অফিস সকাল ৮টা থেকে বিকেল ৩টে

Date:

Share post:

আগামী বুধবার থেকে বাংলাদেশে (Bangladesh) বদলে যাচ্ছে অফিস টাইম। আগামী বুধবার থেকে অফিস শুরু হবে সকাল ৮টায়। বন্ধ হবে বিকেল ৩টের সময়।

সোমবার বাংলাদেশ সরকারের মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। বিদ্যুৎ খরচ কমানোর লক্ষ্যে এই সিদ্ধান্ত। যাতে ওই সব অফিসে বাতি জ্বালাতে না হয়, দিনের আলো থাকতে থাকতে অফিসের কাজ শেষ করা যায়। সরকারি অফিসে লিফট এবং এসি ব্যবহারে আগেই কড়াকড়ি করা হয়েছে। মন্ত্রিসভার বৈঠকে আরও সিদ্ধান্ত হয়েছে, ব্যাঙ্ক খোলা থাকবে সকাল ৯টা থেকে বিকাল ৪টে পর্যন্ত।

এছাড়া সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান সপ্তাহে দু’দিন বন্ধ থাকবে। তবে বেসরকারি অফিসের বিষয়ে কোনো নির্দেশনা দেয়া হয়নি। পাশাপাশি বলা হয়েছে সব সরকারি অফিসে কোথাও কোনো পর্দা টাঙানো থাকবে না। এগুলো তুলে বৈদ্যুতিক বাতি যতটা সম্ভব কম জ্বালাতে হবে। এয়ারকুলারও যথাসম্ভব কম ব্যবহার করতে হবে।’

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পরিপ্রেক্ষিতে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা সৃষ্টি হওয়ায় সতর্কতামূলক বেশকিছু ব্যবস্থা নিয়েছে সরকার। আমদানি ব্যয় মেটাতে প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধরে রাখতে বিলাসবহুল পণ্য আনা নিরুৎসাহিত করা হয়েছে।

আরও পড়ুন- মানুষের মন জয় করে পঞ্চায়েতে জিততে হবে, গা-জোয়ারী বরদাস্ত নয়: কড়া বার্তা অভিষেকের

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...