Thursday, June 4, 2026

এবার আরও ঝলমলে বাংলার পুজো, ‘প্রস্তুতি’ দেখতে শহরে আসছেন ইউনেস্কোর সদস্যরা

Date:

Share post:

বাংলার সেরা উৎসব দুর্গাপুজোকে হেরিটেজ সম্মান দিয়েছে আন্তর্জাতিক সংস্থা ইউনেস্কো। তাই এবারের পুজো হতে চলেছে আরও ঝলমলে। বাংলার গর্বের পুজোর সঙ্গে এবার হতে চলেছে বিদেশ যোগ। ইউনেস্কোর হেরিটেজ সম্মানের পাল্টা আগামী ১ সেপ্টেম্বর ইউনেস্কোকে ধন্যবাদ মিছিলের উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের তরফে। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে তারই রোডম্যাপ তৈরি করে দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি জানান, এবার পুজো প্রস্তুতি দেখতে ২১, ২২, ২৩ সেপ্টেম্বর ইউনেস্কো থেকে আসবেন বিদেশিরা।

এদিনের বৈঠকে অনুষ্ঠানসূচি তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ১ সেপ্টেম্বর ইউনেস্কোকে ধন্যবাদ মিছিল উপলক্ষ্যে বেলা ২ টোয় জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে মিছিল শুরু হবে। সেখান থেকে রানি রাসমনি রোড ধরে মিছিল পৌঁছবে ধর্মতলায়। সেখানে মঞ্চে মাটির দুর্গামূর্তি দিয়ে সংবর্ধনা জানানো হবে ইউনেস্কোকে। মুখ্যমন্ত্রী এদিন বলেন, “যে যেভাবে পারবেন সেলিব্রেট করবেন। মিছিলে কেউ চাইলে শঙ্খ বাজাবেন, কেউ গান গাইবেন। কেউ উলু দেবেন।” তবে প্রত্যেককে পড়তে হবে ঝলমলে রঙিন পোশাক। সাদা বা কালো পরা যাবে না, তা বলে দিয়েছেন তিনি। শহরের পাশাপাশি একই সময়ে একই দিনে মিছিল হবে জেলা গুলিতে। শুধু তাই নয়, এবার পুজোর প্রস্তুতি দেখতে শহরে উপস্থিত থাকবেন ইউনেস্কোর বিদেশি অতিথিরা। সেকথাও এদিন জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, পুজো প্রস্তুতি দেখতে আগামী ২১, ২২, ২৩ সেপ্টেম্বর ইউনেস্কো থেকে অনেক বিদেশীরা আসবে পুজো দেখতে।

উল্লেখ্য, বাংলার পুজোর বিদেশিদের আগমন নতুন নয়। প্রতি বছর বিশ্বের নানা প্রান্ত থেকে অতিথিরা আসেন রাজ্যের পুজো দেখতে। তবে এবার ইউনেস্কো হেরিটেজের তকমায় এবারের দুর্গাপুজো হতে চলেছে আরও জাঁকজমকপূর্ণ। ইউনেস্কোর সদস্যতো বটেই, বিদেশি অতিথিদের আগমন অনেক বেশি বাড়তে চলেছে এবার বাংলার সেরা উৎসবে।

Related articles

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের নয়া সুযোগ! নবান্নে বৈঠক শুভেন্দু-আদানির

দায়িত্বভার গ্রহণের এক মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন দেশের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বুধবার নবান্নে...

বিশ্বকাপ জিতিয়েও বাদ সূর্য, টি২০-তেও নতুন নেতা

  ২০২৪ সালে ভারতকে টি২০ বিশ্বকাপ জিতিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত শর্মা। এবার বিশ্বকাপ জিতিয়েও...

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...