Saturday, April 4, 2026

ডুরান্ড কাপে দ্বিতীয় ম‍্যাচে এটিকে মোহনবাগানের সামনে মুম্বই সিটি এফসি, প্রতিপক্ষকে সমীহ বাগান কোচের

Date:

Share post:

প্রথম ম্যাচে রাজস্থান ইউনাইটেডের কাছে হারের পর বুধবার ডুরান্ড কাপের ( Durand Cup) পরবর্তী ম‍্যাচে নামছে এটিকে মোহনবাগান (Atk Mohunbagan)। প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি (Mumbai City Fc)। শেষ ম‍্যাচে হারের জ্বালা এখনও কাটেনি বাগান কোচ জুয়ান ফেরান্দোর। শেষ ম‍্যাচের ভুল শুধরে মুম্বই ম‍্যাচে নামতে মরিয়া ফেরান্দো।

এদিন এটিকে মোহনবাগান মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে রাজস্থান ম‍্যাচের হার নিয়ে ফেরান্দো বলেন, “প্রথম ম্যাচে অপ্রত্যাশিত হারের পর সদস্য-সমর্থকদের মত আমিও কষ্ট পেয়েছি। তবে হতাশ নেই, বরং ইতিবাচক দিক হল, আমরা প্রচুর গোলের সুযোগ তৈরি করেছি। গোলগুলো হলে খেলার ফল অন্যরকম হতে পারত। হয়ত ৭-১ বা ৬-০ ফলে জিততাম। যে গোলগুলো আমরা খেয়েছি তা নিজেদের সামান্য ভুলের জন্য। গোল করা আর গোল আটকানো, এই দুটি বিষয়ে আমাদের আরও কাজ করা দরকার। অনুশীলনে এগুলি শুধরানোর চেষ্টা করেছি। আশা করছি মুম্বইয়ের বিরুদ্ধে ঘুরে দাঁড়াবে দল।”

প্রথম ম‍্যাচে রাজস্থান ইউনাইটেড কাছে হারের পর এবার সামনে মুম্বই সিটি এফসি। মুম্বইকে সমীহ বাগান কোচের। মুম্বই ম‍্যাচ নিয়ে জুয়ান বলেন, মুম্বই সিটি এফসি পুরো শক্তি নিয়ে খেলছে। যথেষ্ট শক্তিশালী দল। গত ম্যাচে ওরা বড় ব্যবধানে জিতেছে। তবে আমি আমার দলের চরিত্র জানি, এএফসি কাপে সেটি প্রমাণিত। গোলের প্রচুর সুযোগ আসবে, সেগুলো কাজে লাগাতে হবে। রক্ষণকে সতর্ক থাকতে হবে। সবে মরশুম শুরু হয়েছে, দলকে সংগঠিত হওয়ার সময় দিতে হবে।”

বাগান সমর্থকদের উদ্দেশে জুয়ান বলেন,” সবুজ-মেরুণ সমর্থকদের জন্য আমার একটাই আবেদন, আস্থা রাখুন, ধৈর্য ধরুণ। নতুন বিদেশি ও কিছু ভারতীয় নতুন ফুটবলার আমাদের দলে যোগ দিয়েছে। তাদের দলের সঙ্গে মানিয়ে নেওয়ার সময় দিন।”

আরও পড়ুন:ঘোষণা হয়ে গেল সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের নির্বাচনের দিন

 

 

Related articles

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...