Wednesday, June 24, 2026

৪৯৫ কোটি টাকায় এনডিটিভি কিনছে আদানি এন্টারপ্রাইজ !

Date:

Share post:

আদানি এন্টারপ্রাইজ এনডিটিভি কিনছে। জানা গিয়েছে, ওই সংস্থার ২৯.১৮ শতাংশ শেয়ার কিনছে। আরও ২৬ শতাংশ শেয়ার কেনার জন্য তারা অফার দিয়েছে। প্রতি শেয়ারের দাম ২৯৪ টাকা। এর জন্য তারা ৪৯৫ কোটি টাকা অফার করেছে। আদানি গ্রুপের অধীনস্থ সংস্থা এএমজি মিডিয়া নেটওয়ার্কস লিমিটেড মঙ্গলবার এই ঘোষণা করেছে।এএমজি মিডিয়া নেটওয়ার্কস লিমিটেডের সিইও সঞ্জয় পুগালিয়া বলেন, নিউ এজ মিডিয়ার ক্ষেত্রে সংস্থার এটি একটি বড় পদক্ষেপ। এএমএনএল ভারতীয় নাগরিকদের তথ্য ও জ্ঞানে সমৃদ্ধ করে তুলতে চায়। ভৌগলিক সীমানা ছাড়িয়ে প্রজন্ম নির্বিশেষে এনডিটিভি সংবাদ পরিবেশনের ক্ষেত্রে তার স্বকীয়তা বজায় রেখেছে। সম্প্রচার ও ডিজিটাল মাধ্যমে এই সংস্থার অবদান বিরাট।

আদানি গোষ্ঠীর তরফে জানানো হয়েছে, ১১৪ কোটি টাকায় তারা ভিসিপিএল(বিশ্বপ্রধান কমার্শিয়াল লিমিটেড) কিনে নিয়েছে। এই ভিসিপিএল আবার এএমএলএনের অধীনে। আদানি গ্রুপের এএমজি মিডিয়া নেটওয়ার্কের তরফে জানানো হয়েছে, ভিসিপিএলের হাতে থাকা সব শেয়ার তারা কিনেছে। আর ভিসিপিএলের হাতেই রয়েছে এনডিটিভির শেয়ারের একটি বড় অংশ।
যদিও এনডিটিভির তরফে জানিয়ে দেওয়া হয়েছে, সংস্থার শেয়ার বিক্রির যে খবর রটেছে তা ভিত্তিহীন। এনিয়ে রাধিকা রায় ও প্রণয় রায়ের সঙ্গে কোনও আলোচনা করা হয়নি। সংস্থার কোনও শেয়ার বিক্রি হচ্ছে না। মালিকানায় কোনও বদল হচ্ছে না। কোম্পানির ৬০ শতাংশেরও বেশি শেয়ার রয়েছে রাধিকা ও প্রণয়ের হাতে। তা তাদের হাতেই থাকবে।

সহজভাবে বলতে গেলে, ভিসিপিএল বলেছে যে এটি “RRPR হোল্ডিং প্রাইভেট লিমিটেডের ৯৯.৫ শতাংশ ইক্যুইটি শেয়ার” অধিগ্রহণ করার অধিকার প্রয়োগ করেছে। আরআরপিআর হোল্ডিং হল এনডিটিভির একটি প্রোমোটার সংস্থা। যা মিডিয়া গ্রুপে ২৯.১৮ শতাংশ শেয়ার ধরে রেখেছে।

আর এইভাবে আদানি গ্রুপ ভিসিপিএলের মাধ্যমে এনডিটিভিতে পরোক্ষভাবে ২৯.১৮ শতাংশ শেয়ার অধিগ্রহণ করবে।

 

 

Related articles

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...