Sunday, May 17, 2026

টোমাটো ফ্লু নিয়ে রাজ্যগুলিকে নির্দেশিকা জারি কেন্দ্রের

Date:

Share post:

টোমাটো ফ্লু নিয়ে রাজ্যগুলিকে সতর্ক করল কেন্দ্র। এই নিয়ে নির্দেশিকা জারি করা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, টোমাটো ফ্লু থেকে বাঁচতে বাড়ির আশেপাশে আবর্জনা না জমিয়ে রেখে দ্রুত সেটা পরিষ্কার করে ফেলুন। স্যানিটাইজেশন নিয়মিত করতে হবে। টোমাটো ফ্লুয়ের উপসর্গ দেখা দিলে প্রায় সাতদিন আইসোলেশনে থাকতে হবে। ১ থেকে ১০ বছরের শিশুরা এই ফ্লুয়ে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে। কাজেই শিশুদের ওপর বিশেষ নজর দিতে হবে।

এছাড়াও শরীরের তাপমাত্রা আচমকাই বেড়ে যাওয়া, গায়ে ব়্যাশ, মুখ ও গলা ফুলে যাওয়া, খিদে না পাওয়ার মতো উপসর্গ দেখা দিলে ঝুঁকি না নিয়ে অবিলম্বে পরীক্ষা করানোর পরামর্শ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, টোমাটো ফ্লু আক্রান্তের হদিস প্রথম মেলে কেরলে। এক শিশুর শরীরে এই সংক্রমণ ধরা পড়ে। টোমাটো ফ্লুয়ের প্রভাব পড়েছে তামিলনাড়ু, কর্নাটক, হরিয়ানা এবং ওড়িশায়।

 

 

Related articles

জেলায় জেলায় বিজেপির গুন্ডাবাহিনীর তাণ্ডব! ঘরছাড়াদের পাশে দাঁড়িয়ে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখল টিম তৃণমূল

বিজেপির গুন্ডাবাহিনী জেলায় জেলায়, সদর থেকে গ্রাম পঞ্চায়েতে লাগামহীন তাণ্ডব চালাচ্ছে! রাজনৈতিক প্রতিহিংসায় বর্বরোচিত হামলা, অত্যাচার-মারধর-ভাঙচুর চলছে নিরন্তর।...

পার্কসার্কাসে বিক্ষোভ ঘিরে উত্তেজনা: পাথরবৃষ্টিতে আহত ৩ পুলিশ কর্মী

নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির মধ্যে এবার উত্তাপ ছড়ালো কলকাতার পার্ক সার্কাসে। সরকারি নীতির বিরোধিতা করে...

উন্নয়নে জোর! সঙ্গে পথে নেমে প্রতিবাদও, জেলা পরিষদের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের

এবার দক্ষিণবঙ্গের জেলা পরিষদের সভাধিপতি কর্মাদক্ষদের নিয়ে বৈঠক করলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। রবিবার বিকেলে কালীঘাটের বাসভবনে এই বৈঠকে...

পাঁচ মেডিক্যালে স্বাস্থ্যসচিব: খতিয়ে দেখলেন পরিষেবা থেকে রোগীর সমস্যা

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে এবার মাঠে নামল স্বাস্থ্যভবন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister) সঙ্গে বৈঠকের পর শনিবার...