Wednesday, April 1, 2026

জেল থেকে কড়া নিরাপত্তার বেষ্টনীতে হাসপাতালে অনুব্রত, চলছে স্বাস্থ্য পরীক্ষা

Date:

Share post:

গরুপাচার মামলায় গ্রেফতার অনুব্রত মণ্ডলকে সিবিআই হেফাজত শেষে এখন থেকে ১৪ দিনের জেলে কাটাতে হবে।

একইসঙ্গে আসানসোলের বিশেষ সিবিআই কোর্টের নির্দেশ জেলে থাকাকালীন প্রতি ৪৮ ঘন্টায় স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে অনুব্রত মণ্ডলের।

আদালতের সেই নির্দেশ মেনেই আজ, বৃহস্পতিবার স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য অনুব্রতকে আসানসোল সংশোধনাগার থেকে কনভয় করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যেখানে অনুব্রতর একাধিক শারীরিক সমস্যাগুলি একাধিক বিভাগের চিকিৎসকরা পরীক্ষা করবেন। পরীক্ষার পর রিপোর্ট পাঠিয়ে দেওয়া হবে আসানসোল সংশোধনাগারে।

আর জেল থেকে হাসপাতালে যাওয়ার প্রায় দুই কিলোমিটার রাস্তাজুড়ে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়। কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে হাসপাতাল চত্বর কার্যত দুর্গের চেহারা নেয়।

 

 

Related articles

নন্দীগ্রাম প্রচারে ‘জয় বাংলা’-‘চোর-চোর’ শুনেই গাড়ি থেকে নেমে তেড়ে গেলেন শুভেন্দু!

‘জয় বাংলা’ শুনলেই তাঁর শিরায় দপদপানি শুরু হয়। তেড়ে তেড়ে যান বিদায়ী বিধায়ক তথা বিজেপি (BJP) প্রার্থী শুভেন্দু...

‘রাজা ইজ ব্যাক!’ নবজাতকের আগমনে আনন্দে ভাসছে রাজা রঘুবংশীর পরিবার

দীর্ঘদিনের শোক ঝেড়ে উৎসবের মেজাজে ইন্দোরের রঘুবংশী (Raja Raghuvanshi case) পরিবার। কারণ বাড়িতে এসেছে পুত্র সন্তান। মধুচন্দ্রিমায় মেঘালয়ে...

কাঁটাতারের এপারে আতঙ্কে শীতলকুচির চাষিরা, সরব অভিষেক

পঞ্চাশের বেশি পরিবার যাদের কাঁটাতারের পাশে জমি রয়েছে তারা সীমান্তে চাষ করতে যেতে ভয় পাচ্ছেন বলে বুধবার অভিযোগ...

সোমেন-পুত্রকে প্রার্থী করা নিয়ে ধুন্ধুমার বিধান ভবনে: ফাটল কংগ্রেস কর্মীর মাথা

বলতে গেলে সব জাতীয় দলের পরে প্রার্থী তালিকা ঘোষণা করেছিল জাতীয় কংগ্রেস। প্রার্থী খুঁজে পাওয়া নিয়ে সমস্যা, না...