Tuesday, June 23, 2026

Manik Bhattacharya: বেপাত্তা মানিক! আদালতে ইডি, জারি হতে পারে লুক আউট নোটিশ

Date:

Share post:

বাড়িতে ঝুলছে তালা, কোথায় গেলেন মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya)? আচমকা উধাও’ মানিক। যাদবপুরের (Jadavpur) ফ্ল্যাট, নদিয়ার বাড়ি, কোথাও সন্ধান মিলছে না প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের (Manik Bhattacharya)। এবার কড়া পদক্ষেপ করার পথে এগোতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)।

প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের। তদন্তের স্বার্থে একাধিকবার তাঁকে তলব করেছিল ইডি। কিন্তু তিনি হাজিরা দিয়েছেন মাত্র একবার। যতবারই তলব এসেছে নানা টালবাহানা করেছেন তিনি, বলেই অভিযোগ। গত ১৫ অগাস্ট মানিক ভট্টাচার্যকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। তখনও হাজিরা এড়িয়ে যান তিনি। তারপর অবশ্য আর ইডি দফতরে যাননি । এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে খবর যাদবপুরের বাড়ি, ফ্ল্যাট কোথাও দেখা যাচ্ছে না তাকে। নদিয়ার পলাশি পাড়ার পৈতৃক বাড়িতেও নেই তিনি। স্থানীয়রা বলছেন গত একমাস ধরে তালা ঝুলছে সেই বাড়িতে। শুধু তাই নয় ফোনেও তাঁর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না বলে জানিয়েছেন ইডি আধিকারিকরা।এই অবস্থায় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতির বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হবে, তা ঠিক করতেই আইনজীবীদের সঙ্গে বৈঠকে ইডি কর্তারা। সূত্রের খবর, মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করতে পারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

Related articles

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...