Sunday, June 21, 2026

Corona Update: তিনদিনে নিম্নমুখী অ্যাকটিভ কেস, দৈনিক আক্রান্ত ১০ হাজারের উপরেই

Date:

Share post:

করোনা (Corona) আগের মতো দাপট দেখাতে পারছে না, কিন্তু তাই বলে এই ভাইরাসকে হালকা ভাবে নেওয়া উচিত নয় কোনও মতেই বলছেন বিশেষজ্ঞরা। যত দিন যাচ্ছে করোনা সংক্রমণের গ্রাফ নিম্নমুখী হচ্ছে। কিন্তু দৈনিক সংক্রমণ এখনও চিন্তায় রাখছে দেশের স্বাস্থ্যমন্ত্রককে (Central Health Ministry)। শুক্রবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১০ হাজার ২৫৬ জন।

করোনা ভাইরাসের প্রভাব আগের থেকে কমলেও পুরোপুরি শেষ হয়ে যায় নি। ২০২০-র শুরুতে করোনা ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। তারপর কেটে গিয়েছে প্রায় আড়াই বছর। মারণ ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন বহু মানুষ। এর মধ্যে করোনার ভ্যাকসিন এসেছে বাজারে। ভ্যাকসিন নেওয়ার পরেও দু-তিনবার করোনা আক্রান্ত হয়েছেন এমন মানুষের সংখ্যাও কম নয়। দেশের বিভিন্ন প্রান্তের করোনা গ্রাফ নিয়ে উদ্বেগ যেন কমছেই না। কখনও রাজধানী দিল্লি আবার কখনও মহারাষ্ট্র, সংক্রমণের নিরিখে নিশ্চিন্ত হওয়ার উপায় নেই। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৩৭ লক্ষ ৭০ হাজার ৯১৩ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। বর্তমানে সুস্থতার হার ৯৮.৬১ শতাংশ। স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৬৮ জন। যা আগের দিনের থেকে অনেকটা বেশি। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, দেশে এখনও পর্যন্ত করোনার টিকার ডোজ দেওয়া হয়েছে ২১১ কোটি ১৩ লক্ষের বেশি।

Related articles

সামুদ্রিক শক্তিবৃদ্ধিতে দিশা দেখাচ্ছে দেশ, আত্মনির্ভর ভারতে পশ্চিমবঙ্গের ভূমিকা নিয়ে বার্তা প্রধানমন্ত্রীর

ভারতীয় পুনর্জাগরণে গতি দেখিয়েছে পশ্চিমবঙ্গ। তাই আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) দিন বাংলার ভূমি থেকেই দেশের সবচেয়ে...

জলপথে ভারতের শক্তি বৃদ্ধি, কলকাতা থেকে ৩ যুদ্ধজাহাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর 

যোগ দিবসের সকালে কলকাতার গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর (SMPK) থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিন যুদ্ধজাহাজের উদ্বোধন (Inauguration...

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...