Monday, June 8, 2026

EZCC-তে বিজেপির দুর্গাপুজোর বিপুল টাকার উৎস কী? তদন্ত চাইলেন কুণাল

Date:

Share post:

ঋণের বোঝায় জর্জরিত রাজ্য সরকার। বারে বারে দরবার করলেও কেন্দ্র ন্যায্য বকেয়া মেটাচ্ছে না। ১০০দিনের কাজের টাকা দিচ্ছে না। রাজকোষ যখন রুগ্ন, তখন ঘটা করে কেন পুজো কমিটিগুলিকে ৬০ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? যেখানে রাজ্যের কোষাগার থেকে খরচ হবে প্রায় ৩০০কোটির কাছাকাছি। রাজ্যের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা। যেখানে বিজেপি ও বিরোধীদের প্রচ্ছন্ন মদন রয়েছে বলে মত সংশ্লিষ্ট মহলের।

আরও পড়ুন: আতঙ্ক কাটছে না বাগদার গণধ*র্ষিতা মহিলার শিশু সন্তানের

ঠিক সেই জায়গা থেকে পাল্টা দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। ২০২০ সালে EZCC (ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার)-তে বিজেপির দুর্গাপুজোর জন্য যে বিপুল টাকা খরচ হয়েছে, তার উৎস ফাঁস হয়েছে। ফাঁস করেছেন জয়প্রকাশ মজুমদার। তখন তিনি বিজেপির রাজ্য সহ-সভাপতি ছিলেন। তাই বিষয়টি তাঁর সবটাই জানা। জয়প্রকাশবাবুর কথায়, ২০২০ সালে বিজেপি লোকদেখানো দুর্গাপুজো শুরু করে। যার মূল উদ্যোক্তা ছিলেন বিজেপি নেতা প্রতাপ বন্দ্যোপাধ্যায়। তাঁর নামেই এই পুজোর সংকল্প। কিন্তু কোথায় হবে পুজো? বেছে নেওয়া হয় কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি দফতরের অধীনে থাকা সল্টলেকের EZCC-কে। কিন্তু EZCC কী কোনও রাজনৈতিক দলের ধর্মীয় কর্মসূচির জন্য জায়গা দিতে পারে? বিতর্ক এড়াতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দিয়ে করোনা আবহে ভার্চুয়াল উদ্বোধন করা হয় বঙ্গ বিজেপির দুর্গাপুজো। ব্যাস, কর্তার ইচ্ছায় কর্ম! এখানেই শেষ নয়, বিজেপির দুর্গাপুজোর জন্য বিপুল ফান্ডিং করা হয়েছিল কেন্দ্রীয় সংস্কৃতি দফতরের কোষাগার থেকে। মানুষের ট্যাক্সের টাকায় কীভাবে বিশেষ একটি রাজনৈতিক দলের পুজোকে ফান্ডিং করা যায়, তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

বিষয়টি সামনে আসতেই তা নিয়ে এবার মুখ খুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন,
“EZCC বিজেপির দুর্গাপুজোর সমস্ত খরচ তদন্ত করে দেখা উচিত। হল ভাড়া করে পুজো। বিজেপির নিজের পুজো। সেখানে কেন্দ্র কেন ফান্ডিং করবে? অবিলম্বে বিষয়টি খতিয়ে দেখা উচিত। বাংলার অনুদান নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। কিন্তু পার্টির পুজোয় ফান্ডিং করছে কেন্দ্র। বাংলার
ক্লাবগুলির পুজো অনুদানের সঙ্গে একটি আর্থ-সামাজিক পরিস্থিতির সম্পর্ক আছে। কিন্তু বিজেপির পুজোয় কেন ফান্ডিং করবে কেদ্রীয় সরকার?”

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...