Saturday, April 4, 2026

টেনিসকে বিদায় সেরিনার, ম‍্যাচ শেষে কেঁদে ফেললেন ২৩ টি গ্র্যান্ডস্ল্যাম মালকিন

Date:

Share post:

শেষ হল একটা অধ‍্যায়। যুক্তরাষ্ট্র ওপেনের (US open) তৃতীয় রাউন্ড থেকে ছিটকে গেলেন সেরেনা উইলিয়ামস। তিন ঘণ্টা পাঁচ মিনিটের রূদ্ধশ্বাস লড়াইয়ে অস্ট্রেলিয়ার আজলা টোমলজানকোভিচের কাছে হেরে ইউএস ওপেন থেকে ছিটকে গেলেন তিনি। ম‍্যাচের ফলাফল ৭-৫, ৬-৭ (৪/৭), ৬-১। এর ফলে ২৩ টি গ্র্যান্ডস্ল্যাম (সিঙ্গলস) জয়ী মালকিনের বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামে বিদায়ের সঙ্গেই শেষ হল টেনিসজীবনও। আর এর ফলে প্রতিযোগিতামূলক টেনিসে দেখা যাবে না তাঁকে। মার্গারেট কোর্টকে না ছুঁয়েই টেনিস কোর্টকে বিদায় জানালেন টেনিস সুন্দরী।

প্রতিযোগিতা শুরুর আগেই গত মাসেই সেরিনা জানিয়ে দিয়েছিলেন, ইউএস ওপেনের পরেই অবসর নেবেন। নিজের অবসরের সিদ্ধান্ত ঘোষণা করার সময় সেরিনা জানান, টেনিস ও পরিবারের মধ্যে কোনও একটিকে বেছে নিতে হবে। কিছুটা বাধ্য হয়েই অবসর নিচ্ছেন।

ম‍্যাচ শেষে সেরিনা জানান,” টেনিস থেকে অবসর নিতে চলেছি। এবার নয়া সেরেনা হয়ে উঠতে চাই। মেয়ের সঙ্গে সময় কাটাতে চাই। যদি না ভেনাস থাকত, তাহলে আমি সেরেনা হতে পারতাম না। তাই ধন্যবাদ ভেনাসকে। সেরেনা উইলিয়ামসের যে কোনও অস্তিত্ব আছে, সেটার একমাত্র কারণ ও।” এরইমধ্যে কেঁদে ফেলেন সেরেনা। যা ‘আনন্দাশ্রু’ বলে দাবি করেন টেনিস দুনিয়ার মহাতারকা।”

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...