Saturday, April 4, 2026

মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে   “তাঁরা মাতৃ সদন”

Date:

Share post:

“তাঁরা মাতৃ সদন” নামটির সঙ্গে জড়িয়ে আছে মানুষের পাশে দাঁড়ানোর অদম্য ইচ্ছা শক্তি। ৬ই সেপ্টেম্বর, ২০২১ সালে প্রতিষ্ঠিত হয়েছিল “তাঁরা মাতৃ সদন”। তাদের মূল উদ্দেশ্য ছিল সমাজসেবা জন্য মানুষের পাশে দাঁড়ানো।  ফের সেই সংকল্প নিয়ে তারা সাধনার পথে পা বাড়ালো। দ্বিতীয় বর্ষে,সকল ভক্ত শিষ্যবৃন্দ ও শুভাকাঙ্ক্ষী পল্লীবাসীদের সাথে নিয়ে তারা এগিয়ে এলেন তাদের লক্ষ্যপূরণে।

জগতগুরু শ্রী আদি শঙ্করাচার্য সৃষ্ট দশনামী সম্প্রদায়ের অন্যতম প্রধান “তীর্থনাথ” ঘরানার মহান কুলাবধূতাচার্য শ্রী পূর্ণানন্দ তীর্থনাথ(দুষ্প্রাপ্য মহানির্বান তন্ত্রের প্রণেতা পন্ডিত জগন্মোহন তর্কালঙ্কার), তৎপুত্র শ্রী জ্ঞানানন্দ তীর্থনাথ, তৎপুত্র শ্রী পরমানন্দ তীর্থনাথ(তন্ত্রসম্রাট শ্রী মিহির কিরণ ভট্টাচার্য)-এর শিষ্য শ্রী কমলানন্দ তীর্থনাথ(তীর্থনাথ ঘরানার অমূল্য পুস্তক “অঘোর সদন”- এর রচয়িতা ডঃ অমরনাথ চক্রবর্তী) ও মানসকন্যা শ্রী আনন্দময়ী দেব্যম্বা(শ্রীমতি ঊষা ভট্টাচার্য)-এর সুযোগ্য শিষ্য শ্রী বিশুদ্ধানন্দ তীর্থনাথ(মাতৃসাধক শ্রী অশোক কর) এই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন।

গত ২৬ ও ২৭শে অগাস্ট কৌশিকী অমাবস্যা উপলক্ষে বশ্বকল্যাণ স্বার্থে মাতৃ আরাধনা,পূজা,কুমারী পূজা,হোম-,যজ্ঞ ও নর নারায়ণ সেবার আয়োজন করা হয়েছিল।

তারা জানিয়েছেন,   প্রায় ১৬০০  ভক্ত এই নর নারায়ণ সেবায়  অংশগ্রহণ করে ।  নতুন সূর্যোদয়ের স্বপ্ন নিয়ে তারা আগামী দিনে মানুষের সেবায় ব্রতী হওয়ার সংকল্প নিয়েছেন, মানুষের পাশে থাকার ব্রত নিয়েছেন।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...