Friday, June 26, 2026

হিমাচলের হিমবাহে নিখোঁজ বাঙালি অভিযাত্রী, চিন্তায় পরিবার

Date:

Share post:

ট্রেক করতে গিয়ে বিপত্তি। এবার হিমাচলের খিমলোগা পাস (Khimloga Pass) ট্রেকিং ঘিরে দুর্ঘটনা। হিমবাহের (glaciers) গর্তে পড়ে গিয়ে নিখোঁজ এক বাঙালি অভিযাত্রী, নাম সুজয় দলুই (Sujay Dolui)। দক্ষিণ ২৪ পরগনার আমতলার (Amtala)বাসিন্দা তিনি। এর পাশাপাশি দুজন গুরুতর জখম হয়েছেন বলেই সূত্রের খবর। তাঁদের সাংলার হাসপাতালে (Sangla Hospital) ভর্তি করা হয়েছে বলে জানা যাচ্ছে।

গত ১ সেপ্টেম্বর লিওয়ারি গ্রাম থেকে খিমলোগা-চিটকুল ট্র্যাকের উদ্দেশে রওনা দেন তিনজন ট্রেকার। গোবিন্দ ওয়াইল্ডলাইফ ন্যাশনাল পার্ক থেকে খিমলোগা পাস হয়ে চিটকুল পর্যন্ত ট্রেকটিতে ছিলেন। তাঁদের সঙ্গে ছিলেন ৬ জন পোর্টার। শনিবার বিকালে চারটে নাগাদ সুজয় আচমকাই খিমলোগা হিমবাহে পড়ে যান। অপর দুই ট্রেকার সুব্রত বিশ্বাস (Subrata Biswas)ও নরোত্তম জ্ঞান এই ঘটনায় গুরুতর আহত হন। এরপরই দারোয়ান খিমলোগায় একটি ক্যাম্প তৈরি করা হয়। ঘটনাস্থলে যান আইটিবিপি (ITBP)উদ্ধারকারী দল। পাশাপাশি ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ (Indo-Tibetan Border Police)ক্যাম্পের সঙ্গেও যোগাযোগ করা হয়। আহতদের অবস্থা আপাতত স্থিতিশীল। জেলা বিপর্যয় ব্যবস্থাপনা দফতরের তরফে বলা হয়েছে ট্রেক করতে যে তিনজন গেছিলেন তাঁদের কারোর কাছেই অনুমতি পত্র ছিল না।

 

Related articles

সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তীতে ‘বন্দেমাতরম মিউজিয়াম’ তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

'বন্দেমাতরম' স্রষ্টার ১৮৯-তম জন্মজয়ন্তীতে সাহিত্য সম্রাটের কলেজ স্ট্রিটের বাসভবন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Chattopadhyay)...

ফের সোনার দামে স্বস্তি! কত কমল সোনার দাম

সপ্তাহের শুরুতে মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়লেও ফের কমছে হলুদ ধাতুর দাম। যাতে মিলছে স্বস্তির নিঃশ্বাস। আপনি যদি এই...

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...