Friday, April 3, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) এশিয়া কাপের গ্রুপ পর্বের বদলা নিল পাকিস্তান।কাজে এল না বিরাট কোহলির ৬০ রান। রবিবার এশিয়া কাপে সুপার ফোরে জিতল পাকিস্তান। এদিন ভারতকে ৫ উইকেটে হারাল বাবর আজমের দল।

২) টি-২০ ক্রিকেটে নতুন নজির গড়লেন রোহিত শর্মা এবং লোকেশ রাহুল। ওপেনিং জুটিতে সব থেকে বেশিবার ৫০ বা তার বেশি রান তুললেন তাঁরা। ২৮ রানে আউট হন রোহিত শর্মা। কে এল রাহুল আউট হন ২৮ রানে।

৩) ফেডারেশনের নির্বাচনে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ করলেন বাইচুং ভুটিয়া। এই নিয়ে বাইচুং বলেন,” আমি অত্যন্ত হতাশ। এমন রাজনৈতিক হস্তক্ষেপ হবে ভাবতে পারিনি। ফেডারেশন নির্বাচনে উচ্চপর্যায়ের রাজনৈতিক হস্তক্ষেপ হয়েছে।

৪) আগামী মরশুমেও আইপিএলে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক থাকছেন মহেন্দ্র সিং ধোনি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে এমনটাই জানালেন চেন্নাই দলের সিইও কাশী বিশ্বনাথন। তিনি বলেন, ‘আগামী ২০২৩ আইপিএল মরশুমে চেন্নাই দলের অধিনায়ক হবেন মহেন্দ্র সিং ধোনি।

৫) এশিয়া কাপে সুপার ফোরে পাকিস্তানের পরাজয়ে হতাশ ভারত অধিনায়ক রোহিত শর্মা। হতাশ হলেও শ্রীলঙ্কা এবং আফগানিস্তানকে হারিয়ে প্রতিযোগিতার ফাইনালে যাওয়ার ব্যাপারে আশাবাদী রোহিত।

আরও পড়ুন:Breakfast news: ব্রেকফাস্ট নিউজ

 

 

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...