Saturday, June 27, 2026

Kolkata: শহর জুড়ে ফের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযান

Date:

Share post:

শহর জুড়ে ফের ইডির (ED) অভিযান ।একাধিক জায়গায় তল্লাশি। সকাল সাড়ে সাতটায় সিজিও কমপ্লেক্স (CGO Complex) থেকে বেরিয়ে গার্ডেনরিচ এলাকায় পৌঁছে গেছেন ইডির (ED) আধিকারিকরা। আরেকটি দল ম্যাক্লয়েড স্ট্রিটে রয়েছেন বলে খবর। বেলা বাড়তেই আধিকারিকদের একটি বিশেষ দল পৌঁছে যায় পার্ক স্ট্রিটে।

আজ সকাল ৭ টার কিছু সময় পরে সল্টলেকের ইডি দফতর থেকে পাঁচটা গাড়ি নিয়ে কলকাতার বিভিন্ন প্রান্তে ইডির অভিযান শুরু হয়। ১০-১২ জনের দল কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে এই অভিযান শুরু করেছে। দুটি গাড়িতে রয়েছেন ইডির আধিকারিকরা, তিনটি গাড়িতে রয়েছে কেন্দ্রীয় জওয়ান। ঠিক কী কারনে ইডির অভিযান তা এখনও স্পষ্ট নয়। মনে করা হচ্ছে শহরের বিভিন্ন প্রান্তে ছোট ছোট দল করে ইডি আধিকারিকরা পৌঁছে যাবেন। কোথায় কোথায় ইডি হানা দিতে চলেছে এই নিয়ে স্পষ্ট করে তাঁরা কিছু জানাননি। গার্ডেন রিচে নিসার খান নামে এক ব্যক্তির বাড়িতে রয়েছেন আধিকারিকরা বলে খবর। তিনি ট্রান্সপোর্ট ব্যবসার সঙ্গে যুক্ত বলে জানা যাচ্ছে। মোমিনপুরে বস্ত্র ব্যবসায়ীর সন্ধানে পৌঁছেছে ইডি। পার্ক স্ট্রিটে আইনজীবীর বাড়িতে ইডি আধিকারিকরা। ঠিক কী কারণে সেখানে পৌঁছে গেছেন আধিকারিকরা, তা নিয়ে আপাতত মুখ খুলতে নারাজ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...