Thursday, March 26, 2026

Kolkata: প্রাক পুজো মরসুমে কবিতা- গানে জমজমাট ‘কবিতায় কথালাপ উৎসব’

Date:

Share post:

খাস কলকাতার (Kolkata) বুকে কবিতায় গানে দুদিন ব্যাপি জমজমাট অনুষ্ঠানের আয়োজন করল ‘ কবিতায় কথালাপ’ সংস্থা। গত ৯ ও ১০ সেপ্টেম্বর ২০২২-এ কলকাতার জ্ঞান মঞ্চ যেন হয়ে উঠেছিল বাঙালির ভালবাসার সাহিত্য আর সংস্কৃতির মেলবন্ধনের সেতু। দীর্ঘ এক দশকের যাত্রা নিয়ে কলকাতার সংস্কৃতি মনস্ক মানুষের উপস্থিতিতে দুদিনের উজ্জ্বল সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করলেন ‘ কবিতায় কথালাপ’ এর ফাউন্ডার- ডিরেক্টর চন্দ্রিমা রায় (Chandrima Roy)। বিশিষ্ট বিজ্ঞানী ডক্টর বিকাশ সিনহা (Dr.Vikash Sinha), লেখক চিন্ময় গুহ , শিল্পী প্রমিতা মল্লিক, হিডকোর (HIDCO) চেয়ারম্যান দেবাশিস সেনের (Debasish Sen) উপস্থিতিতে ৯ সেপ্টেম্বর মঙ্গলধ্বনির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। হাসান হায়দার খানের সানাই আর রূপক ভট্টাচার্যের তবলার তালে এক সুরেলা সফর শুরু হয়। বন্ধুজনের গান পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রাবণী সেন (Srabani Sen)। কথায় কবিতায় শ্রদ্ধাজ্ঞাপন করা হয় শঙ্খ ঘোষ এবং সৌমিত্র চট্টোপাধ্যায়কে। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন মীর আফসার আলি।

দ্বিতীয়দিনের উৎসব শুরু হয় ‘মেহফিল-ই মৌশিকী’ দিয়ে। উপস্থাপনায় আইভি বন্দ্যোপাধ্যায় (Ivy Banerjee), বৃষ্টিলেখা নন্দিনী (Bristhilekha Nandini),রূপক ভট্টাচার্য (Rupak Bhattacharya) সহ অন্যান্যরা। ‘বন্ধুজনের গান’ পরিবেশন করেন অনিন্দ্য চট্টোপাধ্যায় (Anindya Chatterjee)। কবিতা পাঠ করেন বিশিষ্ট কবি শ্রীজাত। প্রাক দুর্গা পুজো মরসুমে আর ‘কবিতায় কথালাপ উৎসব’ এর সন্ধিক্ষনে ঢাকের বাদ্দ্যি দিয়ে এই বছরের অনুষ্ঠান সমাপ্ত হয়।

 

Related articles

বীরেন্দ্র জিতলে জয়গাঁও পুরসভা-হাসপাতাল: প্রতিশ্রুতি অভিষেকের, রোড শো-তেই বিজেপি ছেড়ে তৃণমূলে চম্প্রামারি

“আপনারা কালচিনি থেকে এবার বীরেন্দ্র কে জেতান, আমি কথা দিচ্ছি জয়গাঁও হবে পুরসভা। পাশাপাশি এখানে তৈরি হবে হাসপাতাল”।...

প্রথম কিস্তি মিলতে পারে ৩১ মার্চেই! বকেয়া ডিএ মেটাতে বিশেষ পোর্টাল নবান্নের

রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা (DA) মেটাতে বিশেষ পোর্টাল চালু করল রাজ্যের অর্থ দফতর। ওই পোর্টালে ইতিমধ্যেই...

বাসন্তীতে রাজনৈতিক সংঘর্ষে আহত ৮ পুলিশকর্মী, গ্রেফতার ৮

নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে ধুন্ধুমার বাসন্তী (Basanti)! বৃহস্পতিবার বিজেপি প্রার্থী (BJP candidate) বিকাশ সর্দারের নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে...

অমর্ত্য সেন-রবীন্দ্রনাথকে অনেক অপমান করেছে! দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারসভায় বিজেপিকে নিশানা মমতার

টানা উত্তরবঙ্গে প্রচার সেরে বৃহস্পতিবার পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর থেকে বীরভূমের দুবরাজপুর কেন্দ্রের প্রার্থীদের হয়ে প্রচার করেন তৃণমূল (TMC)...