Saturday, April 4, 2026

সৌজন্য: আহত বিজেপি কাউন্সিলর মীনাদেবী পুরোহিতকে দেখতে হাসপাতালে ফিরহাদ, জানালেন মুখ্যমন্ত্রী বার্তা

Date:

Share post:

সৌজন্যের রাজনীতি ফিরহাদ হাকিমের।আহত  বিজেপি কাউন্সিলর মীনাদেবীকে দেখতে হাসপাতালে গেলেন তিনি। মঙ্গলবার বড়বাজার থেকে যখন একটি মিছিল নবান্নের দিকে এগোচ্ছিল, সেখানে বাধা দেয় পুলিশ। কিন্তু বাধা অগ্রাহ্য করে মিছিল এগোতে গেলেই শুরু হয় পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ। আর তাতেই মাথা ফাটে কলকাতা পুরসভার ৪ নম্বর বরোর  ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মীনাদেবী পুরোহিতের। এরপরই তাঁকে দ্রুত নিয়ে যাওয়া হয় হাসপাতালে।বটতলা স্ট্রিটের হাসপাতালে ভর্তি বিজেপি কাউন্সিলর।বুধবার সেখানে তাঁকে দেখতে যান রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। সেখানে মীনাদেবীর স্বাস্থ্যের খোঁজখবর নেন তিনি। জানান, চাইলে পুরসভা থেকে অন্য ভাল হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা করানো হবে মীনাদেবী পুরোহিতের।

এদিন ফিরহাদ আরও বলেন, ”কী ঘটনা ঘটেছে, সেটা নিয়ে তর্কে যাব না। মীনাদেবী পুরোহিতের মাথায় চোট আছে। এখন সিটি স্ক্যান হবে। মুখ্যমন্ত্রীকে জানিয়েছি এ বিষয়ে, উনিও সুস্থতা কামনা করেছেন। মীনাদেবী পুরোহিতের চিকিৎসার সমস্ত খরচ কলকাতা পুরসভা বহন করবে।”

মঙ্গলবার চোট পাওয়ার পর মাথায় গেরুয়া কাপড় চেপে রেখে যন্ত্রণায় কাতরাতে দেখা গিয়েছিল মীনাদেবীকে। তাঁকে উদ্ধার করতে এগিয়ে আসেন দলীয় কর্মীরা। পরে কাউন্সিলরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে কী ভাবে তিনি আহত হয়েছেন, তা এখনও পরিষ্কার নয়। তবে এই ঘটনায় পুলিশের দিকে আঙুল তুলেছে গেরুয়া শিবির। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা জানিয়েছেন, এই ব্যাপারটিতে তারা নজর রাখছেন।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...