Sunday, April 12, 2026

বিধানসভায় পাউরুটি তরজা, এখনই বাড়ছে না দাম

Date:

Share post:

রাজনৈতিক তরজার কেন্দ্রে এবার পাউরুটি।এবার বিধানসভার অলিন্দে পাউরুটিকে কেন্দ্র করে রীতিমতো ঝড় উঠল। জুড়ে।সকালের খাবারের তালিকায় অনেকেরই পছন্দের তালিকায় থাকে পাইরুটি। যদিও পুজোর আগে দাম বাড়ছে না পাউরুটির। রাজ্য সরকার ভর্তুকি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় এই মূহূর্তে দাম বাড়াতে হচ্ছে না বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে পাউরুটির দামবৃদ্ধির প্রসঙ্গ তোলেন জয়েন্ট অ্যাকশন কমিটির সম্পাদক তথা তৃণমূল কংগ্রেস বিধায়ক ইদ্রিস আলি। পাউরুটি শিল্পের ক্ষতি নিয়ে তিনি অধ্যক্ষ ও সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। জানানো হয়, রাজ্য সরকার বেকারি শিল্পে প্রয়োজনীয় ভর্তুকি দেবে, তাতে দাম বাড়বে না পাঁউরুটির।

প্রসঙ্গত, এ মাসের গোড়াতেই দাম বেড়েছিল পাউরুটি, কেক, বিস্কুটের। ৬ সেপ্টেম্বর থেকে বর্ধিত দামে পাউরুটি কিনছেন আমজনতা। ৪০০ গ্রাম রুটিতে বেড়েছে ২ টাকা করে। ১০০ গ্রামের পাউরুটির দাম ৭ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৮ টাকায়।

আরও পড়ুন- শুভেন্দুর কথায় বার খেয়ে জয়শ্রীরাম! নবান্ন অভিযানে পুলিশ মেরে গ্রেফতার আরও দুই

শুধু পাউরুটি নয়, এক ধাক্কায় অনেকটা দাম বেড়ে গিয়েছিল বিস্কুটেরও। ময়দা ও চিনির দাম হঠাৎ বেড়ে যাওয়ায় এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য বিধানসভায় পাউরুটির দাম বাড়া নিয়ে বিধায়ক ইদ্রিস আলি বলেন,  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গে, পাউরুটির দাম সবচেয়ে কম। অন্যান্য রাজ্যে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে পশ্চিমবঙ্গের চেয়ে দাম অনেক বেশি। কেন্দ্র সরকারের উদাসীনতায় পাউরুটি শিল্পে অনেক ক্ষতি হচ্ছে।

তিনি আরও বলেন, কেন্দ্রীয় সরকারের উদাসীনতার কারণেই দাম বাড়ছে পাউরুটির। আটা, ময়দা সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে। এর প্রতিবাদ করেন বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী। তিনি জানান, এর সঙ্গে কেন্দ্রীয় সরকারের কোনও সম্পর্ক নেই। মন্ত্রী সুব্রত সাহা বিধায়ক ইদ্রিস আলির প্রস্তাবকে সমর্থন করে বলেন, ”এতে রাজ্য সরকারের তরফে ৪০ ভাগ ভর্তুকি দেওয়ার জন্য আলোচনা চলছে, খুব শিগগিরই ঘোষণা করা হবে।” তবে মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে এখনই বা্ড়ছে না পাউরুটির দাম।

 

 

Related articles

২১ ঘণ্টার আলোচনাতেও মিলল না রফাসূত্র! দোষারোপ, পাল্টা দোষারোপে ব্যর্থ ইরান-মার্কিন বৈঠক

২১ ঘণ্টার আলোচনাতেও (Meeting) মিলল না রফাসূত্র। একে অপরের ঘাড়ে দোষ চাপিয়ে নিজেদের দাবিতে অনড় রইল ইরান (Iran)...

ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা: জানালেন আশার নাতনি

শনিবার রাতে হঠাৎ সারা ভারতের সঙ্গীত প্রেমী মানুষকে উদ্বেগে ফেলে দেয় একটি খবর- হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা আশা...

জেলায়-জেলায় মমতা-অভিষেকের গুচ্ছ কর্মসূচিতে জমজমাট রবিবার

উত্তর থেকে দক্ষিণ দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা, কর্মিসভা, রোডশো করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের...

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...