Sunday, June 28, 2026

অনুব্রতকে ফের আদালতে পেশ

Date:

Share post:

১৪ দিনের জেল হেফাজত শেষ। গরু পাচার মামলায় আজ ফের আসানসোলের সিবিআই আদালতে পেশ অনুব্রত মণ্ডলকে। অনুব্রতর জামিনের আর্জি জানাতে পারেন তাঁর আইনজীবীরা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, গত ১৪ দিনে অনুব্রতর সম্পত্তি ও আর্থিক লেনদেন সংক্রান্ত যে সব তথ্য সামনে এসেছে, তা আদালতে পেশ করে অনুব্রতর জামিনের বিরোধিতা করবে সিবিআই।এই পরিস্থিতিতে আজ আসানসোল আদালতের দিকে নজর সকলের।আজ কি জামিন পাবেন অনুব্রত?

আরও পড়ুন:মা হতে চেয়েছিলেন অর্পিতা,’আপত্তি’ ছিল না পার্থর, চার্জশিটে দাবি ইডির


প্রসঙ্গত, অনুব্রতর সম্পত্তির হদিশ পেতে একাধিকবার বীরভূমে অভিযান চালিয়েছে সিবিআই।এমনকি অনুব্রতর বাড়িতে গিয়ে তাঁর মেয়ে সুকন্যাকেও জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই আধিকারিকরা। এছাড়াও অনুব্রতর ঘনিষ্ট ব্যবসায়ী থেকে শুরু করে হিসাবরক্ষক, সকলকেই জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা। আজ আদালতে অনুব্রতকে তোলা হলে সিবিআই তাঁর বিরুদ্ধে কী তত্ব খাড়া করে সেটাই দেখার।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...