Friday, June 26, 2026

হাইকোর্টের নির্দেশে পুজোর আগেই চাকরি পেলেন ১৮৫ জন

Date:

Share post:

বেকারত্বের জ্বালা মিটল ,পুজোর আগেই হাসি ফুটল ১৮৫ জনের মুখে। কলকাতা হাইকোর্টের (Calcutta Highcourt) নিয়োগ সংক্রান্ত নির্দেশ পাওয়ার পর, প্রাথমিক শিক্ষা পর্ষদের ( board of primary education) তরফ থেকে গত ১৯ সেপ্টেম্বর ১৮৭ জনকে ডাকা হয়েছিল ইন্টারভিউয়ের জন্য। তাঁদের মধ্যে ১৮৫ জন শুক্রবার চাকরি (job) পেয়েছেন বলে জানা যাচ্ছে। চাকরি পাওয়ার পর প্রার্থীদের চোখে মুখে ফুটে উঠেছে আনন্দের উচ্ছ্বাস।

যখন রাজ্যজুড়ে নিয়োগ সংক্রান্ত দুর্নীতি নিয়ে বারবার অভিযোগ উঠছিল, সেই সময় দাড়িয়ে হাইকোর্টের বিচারপতি অভিজিত গঙ্গোপাধ্যায়ের নির্দেশে অত্যন্ত তৎপরতার সঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদ এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করেছে। পুজোর আগে বেকারত্বের জ্বালা মেটায় খুশি চাকরিপ্রার্থীরা। অবশেষে মিলল সামাজিক স্বীকৃতি। এতদিন ধরে অনেক অপেক্ষা করতে হয়েছে তাঁদের। তবে লড়াইয়ের শেষে এবার বিজয়ীর হাসি ধরা পড়ছে চোখে মুখে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে ঘিরে সবার মনেই অনেক আশা, আনন্দ। এই ১৮৫ জন যারা চাকরি পেয়েছেন , তাঁরা প্রত্যেকেই বলছেন এবার পুজো সবার ভালো কাটুক এই প্রার্থনা তাঁদের। অনেকে বলছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিত গঙ্গোপাধ্যায় এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ মিলে যেভাবে যোগ্য প্রার্থীদের চাকরি পাওয়ার সুযোগ করে দিয়েছে, তা মা দুর্গার আশীর্বাদের থেকে কম কিছু নয়।

Related articles

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...